Advertisement

Delhi Minor Girl Murder: SHOCKIG! ফুটপাথ থেকে ১১-র নাবালিকাকে তুলে নিয়ে জঙ্গলে ধর্ষণ, খুন, দিল্লিতে নৃশংসতা

দিল্লিতে ফের ভয়াবহ ঘটনা। এবার ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ ও হত্যাদিল্লিতে নাবালিকাকে ধর্ষণ ও হত্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • দিল্লিতে ফের ভয়াবহ ঘটনা
  • ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল
  • ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ফের একবার ভয়াবহ ধর্ষণের সাক্ষী থাকল দেশের রাজধানী দিল্লি। এবার এক নাবালিকাকে ধষর্ণ করে খুন করা হল। ঘটনা দক্ষিণ গুরুগ্রাম এলাকার। 

অভিযোগ, দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকার ফুটপাত থেকে ১১ বছরের এক বালিকাকে অপহরণ করা হয়। এরপর গুরুগ্রামের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় এই নাবালিকাকে। তারপর সেখানে চলে ধর্ষণ। শেষে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় আরও একবার উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী। প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও।

কখন ঘটে ঘটনা?
এই বিষয়টা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সূত্রে খবর, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ একটি ফোন পায়। সেই ফোনেই তাদের বালিকাটির অপহরণের বিষয়ে জানানো হয়। আর এই অভিযোগ পাওয়ার পরই অ্যাকশনে নামে পুলিশ। শুরু হয়ে যায় তদন্ত। কে বা কারা এই কাজ করছে, তার সন্ধান শুরু হয়। 

এই তদন্ত চলাকালীন, পুলিশ প্রচুর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। এরপরই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়। শুরু হয় অভিযুক্তের খোঁজ। তারপর পরবর্তীকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জেরায় সেই অপরাধী নিজের মুখে গোটা ঘটনার কথা জানায় বলে শোনা যাচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত স্বীকার করেছে যে সে ফুটপাত থেকে এই নাবালিকাকে অপহরণ করে। তারপর সেই নাবালিকাকে গুরুগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই অপরাধটি করা হয়। 

যদিও এই বিষয়ে বিশদে কিছুই জানান হয়নি। পুলিশ এখনও তদন্ত প্রক্রিয়া চালচ্ছে। এরপরই বিস্তারিত কিছু জানান যাবে। 

তবে ইতিমধ্যেই এই ধর্ষণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা চড়েছে। বিরোধীরা শাসক বিজেপিকে এই নিয়ে বিঁধছে। যদিও এখনও সরকারের পক্ষ থেকে সেভাবে কিছুই জানান হয়নি। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।  
 

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement