Advertisement

Bangladashi in India: ১৫০ বাংলাদেশিকে তোলা হল বায়ুসেনার বিশেষ বিমানে, কীভাবে ফেরত পাঠানো হবে?

Bangladeshis Deported: জম্মু-কাশ্মীর থেকে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল প্রশাসন। অভিযোগ, বৈধ নথি ছাড়াই তাঁরা সেখানে বসবাস করছিলেন। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় ব্যবহার করা হল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান।

 তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় ব্যবহার করা হল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় ব্যবহার করা হল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 5:52 PM IST

Bangladeshis Deported: জম্মু-কাশ্মীর থেকে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল প্রশাসন। অভিযোগ, বৈধ নথি ছাড়াই তাঁরা সেখানে বসবাস করছিলেন। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় ব্যবহার করা হল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান।

প্রশাসন সূত্রে খবর, ওই ১৫০ জনকে প্রথমে বিশেষ বিমানে জম্মু-কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে তাঁদের দায়িত্ব নেওয়ার কথা সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের। পরবর্তী প্রক্রিয়ায় সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

সরকারি সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরে বৈধ নথি ছাড়া বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কাজ চলছে। সেই প্রক্রিয়ারই অংশ হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনের নজরে রয়েছেন আরও বেশ কয়েক জন বিদেশি নাগরিক।

সূত্রের খবর, আগামী ৭ অক্টোবর আরও একটি দলকে জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের ক্ষেত্রেও একই ভাবে দেশে ফেরানোর ব্যবস্থা করা হতে পারে।

জম্মু-কাশ্মীরে বিদেশি নাগরিকদের নথিপত্র যাচাই নিয়ে প্রশাসনিক তৎপরতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। কারও কাছে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি না থাকলে তাঁদের বিষয়ে আইন মেনে পদক্ষেপ করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

জম্মু-কাশ্মীর প্রশাসনের পাশাপাশি ভারতীয় বায়ুসেনা এবং সীমান্তরক্ষী বাহিনীও পুরো বিষয়টিতে কো-অর্ডিনেট করেছে। বাগডোগরা হয়ে সীমান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

Read more!
Advertisement
Advertisement