Advertisement

স্বাধীনতা দিবসে 'বন্দে মাতরম'-কে বিশেষ সম্মান, লালকেল্লায় হবে পুষ্পবৃষ্টি

লালকেল্লার অনুষ্ঠানের পাশাপাশি গোটা দেশেও এই উদযাপনের আবহ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৮ অগাস্ট থেকে ১৫ অগাস্ট ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান হবে।

স্বাধীনতা দিবসে বঙ্কিচন্দ্রকে শ্রদ্ধা স্বাধীনতা দিবসে বঙ্কিচন্দ্রকে শ্রদ্ধা
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 5:47 PM IST
  • আজ সোমবার এই তথ্য দেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং
  • তিনি একটি সাংবাদিক বৈঠক করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায় রচিত 'বন্দে মাতরম'-এর ১৫০ তম বার্ষিকী। সেই উপলক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে গানটিকে বিশেষভাবে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার। ঐতিহাসিক এই গানকে কেন্দ্র করে লালকেল্লায় পুষ্পসজ্জা  এবং আকাশপথে বিশেষ শ্রদ্ধার্ঘ্যের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার এই তথ্য দেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। তিনি একটি সাংবাদিক বৈঠক করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। জানান, ঐতিহাসিক লালকেল্লায় এবারের স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম প্রধান বিষয় হবে'বন্দে মাতরম’।

লালকেল্লায় কী কী আয়োজন?

পুষ্পসজ্জা: লালকেল্লার প্রাচীরের দু’পাশে ফুল দিয়ে 'বন্দে মাতরম' লেখা হবে। এভাবেই ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।

মানববন্ধনে ‘বন্দে মাতরম’: জ্ঞানপথে লালকেল্লার প্রাচীরের বিপরীতে NCC এবং ‘My Bharat’-এর মোট ২,৫০০ জন ছেলে ও মেয়ে ক্যাডেট এবং স্বেচ্ছাসেবক অংশ নেবেন। তাঁরা মানবাকৃতি বিন্যাসের মাধ্যমে ‘বন্দে মাতরম’ লেখা তুলে ধরবেন। 

সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’: লালকেল্লায় উপস্থিত প্রত্যেকেই একসঙ্গে ‘বন্দে মাতরম’ গাইবেন। সেই সময় সার্ভিস ব্যান্ড গানটির সুর বাজাবে। 

ভারতীয় বায়ুসেনার বিশেষ ফ্লাইপাস্ট: ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার আকাশ থেকে পুষ্প বৃষ্টি করবে। 

দেশজুড়েও হবে ‘বন্দে মাতরম’ উদযাপন

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পর NCC ক্যাডেট এবং ‘My Bharat’-এর স্বেচ্ছাসেবকরা  'বন্দে মাতরম’ পরিবেশন করবেন। এরপর গাওয়া হবে জাতীয় সঙ্গীত।

লালকেল্লার অনুষ্ঠানের পাশাপাশি গোটা দেশেও এই উদযাপনের আবহ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৮ অগাস্ট থেকে ১৫ অগাস্ট ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান হবে।

দেশের ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে এই ব্যান্ড পরিবেশনের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, NCC, CRPF, ITBP, CISF, SSB, BSF, IDS, RPF এবং Assam Rifles-এর ব্যান্ড অংশ নেবে।

কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছেন, এই উদযাপনের মূল লক্ষ্য হল ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে দেশের নাগরিকদের, বিশেষ করে যুব সমাজকে আরও গভীরভাবে যুক্ত করা। স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই গানটির ১৫০ বছর পূর্তি উপলক্ষেই দেশজুড়ে এই বিশেষ আয়োজন।

Advertisement

প্রসঙ্গত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’ রচনা করেন ৭ নভেম্বর ১৮৭৫ সালে। আর তা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। ১৮৮২ সালে গানটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। ১৮৯৬ সালের কলকাতা কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি পরিবেশন করেন। ২০২৫ সালের ৭ নভেম্বর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্ণ হয়েছে। ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেই ১৫০ বছর পূর্তি উপলক্ষের ধারাবাহিক উদযাপনের অংশ।

Read more!
Advertisement
Advertisement