Advertisement

TMC Split In Lok Sabha: লোকসভায় 'অপারেশন সাকসেসফুল', কাকলির নেতৃত্বে NDA-তে যাচ্ছেন ২০ TMC সাংসদ

লোকসভাতেও ভেঙে টুকরো হয়ে গেল তৃণমূল। লোকসভার অধ্যক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে ২০ জনের স্বাক্ষর রয়েছে। NDA-র শরিক হতে চেয়েই এই চিঠি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারকে দলনেতা করেই এই চিঠি দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • লোকসভাতেও ভেঙে টুকরো হয়ে গেল তৃণমূল
  • লোকসভার অধ্যক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে
  • ২০ জনের স্বাক্ষর রয়েছে

বিধানসভার পর লোকসভাতেও ভেঙে টুকরো হয়ে গেল তৃণমূল। ইতিমধ্যেই লোকসভার ২০ জন সাংসদ বৈঠক সেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সূত্রের খবর, সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। আরও জানা গিয়েছে, তিনি বেরিয়ে যাওয়ার পরই লোকসভার অধ্যক্ষের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে ২০ জনের স্বাক্ষর রয়েছে। NDA-র শরিক হতে চেয়েই এই চিঠি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। 
 
সোমবার সকালেই রাজ্যসভার সদস্য হিসেবে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। পদত্যাগ করেছেন দল থেকেও। তাঁকেও দেখা গিয়েছে ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠকে। আবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভার ২০ জন সাংসদ স্পিকারকে চিঠি দিয়েছেন। তিনি এদিন সংবাদসংস্থাকে বলেন, 'বাংলার নির্বাচনের ফলাফল আমরা স্বীকার করে নিয়েছি। আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে NDA-র সঙ্গে জোট বেঁধেই রাজনীতির পথে থাকব।'

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে আরও একবার ২০ জন সাংসদ বৈঠকে বসতে পারেন বলে খবর। তারপর তাঁরা পরবর্তী কর্মসূচি জানাবেন। সাংসদ শর্মিলা সরকার বলেন, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা বৈঠক করেছি। টিভি টুডে নেটওয়ার্ক-কে আমরা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জনের একটি ব্লক NDA শরিক হচ্ছি। শতাব্দী রায় আমাদের ডেপুটি লিডার।'

লত্যাগবিরোধী আইনের কোপ থেকে বাঁচতে বিদ্রোহী শিবিরের ১৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন ছিল৷ সেখানে বিক্ষুব্ধদের সংখ্যা দাঁড়াল ২০। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে রয়েছেন অভিষেকও৷ কিন্তু দিল্লি গিয়েও মমতা- অভিষেক মিলে দলের ভাঙন আটকাতে ব্যর্থ হলেন। শুধু দলে ভাঙনই নয়, এবার NDA-এর সঙ্গে যুক্ত হতে চলেছে মমতার দলের অধিকাংশ সাংসদ।  

 

Read more!
Advertisement
Advertisement