Advertisement

TMC Lok Sabha Rebel MP: কাকলির নেতৃত্বে NDA-তে যাচ্ছেন কোন কোন তৃণমূল সাংসদ? দেখে নিন তালিকা

কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ স্পিকারকে চিঠি লিখেছেন। তাঁরা NDA-র শরিক হতে চান। এই বিদ্রোহীদের তালিকায় কারা রয়েছেন? কারা এই তালিকা থেকে বাদ গেলেন?

তৃণমূলের বিদ্রোহী তালিকায় কারা? তৃণমূলের বিদ্রোহী তালিকায় কারা?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 6:27 PM IST
  • ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ স্পিকারকে চিঠি লিখেছেন
  • তাঁরা NDA-র শরিক হতে চান
  • এই বিদ্রোহীদের তালিকায় কারা রয়েছেন?

লোকসভায় তৃণমূলের 'খেলা শেষ'।  ইতিমধ্যেই লোকসভার ২০ জন সাংসদ NDA-র শরিক হতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। এই ২০ জন বিদ্রোহী সাংসদ সোমবার প্রথমে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। কার কার সঙ্গে বৈঠক করলেন তাঁরা? 

কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই এই ২০ জন বিদ্রোহী সাংসদ স্পিকারকে চিঠি দিয়েছেন। তিনি এদিন সংবাদ মাধ্যমে বলেন, 'বাংলার নির্বাচনের ফলাফল আমরা স্বীকার করে নিয়েছি। আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে NDA-র সঙ্গে জোট বেঁধেই রাজনীতির পথে থাকব।' সঙ্গে এ-ও জানান, বিদ্রোহীদের তালিকায় কারা ছিলেন না। 

কাকলির কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র,  সৌগত রায় এদিনের বৈঠকে ছিলেন না। উল্লেখ্য, সাজদা আহমেদ এবং মালা রায়কেও সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নব মনোনীত কমিটিতে রেখেছেন। অনুমান করা হচ্ছে, তাঁরা এদিনের বৈঠকে ছিলেন না। ফলত বাকি যাঁরা রয়েছেন, তাঁরাই ২০ জন বিদ্রোহী সাংসদ। 

সাংসদ কীর্তি আজাদের দাবি, ১২ জন TMC বিদ্রোহী সাংসদ BJP-র ডাকা বৈঠকে হাজির ছিলেন। তাঁরা হলেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, আবু তাহের, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, জগদীশ বসুনিয়া, কালীপদ সোরেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিক। দেব, জুন মালিয়া, ইউসুফ পাঠানের মতো তারকা সাংসদরাও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। 

 

Read more!
Advertisement
Advertisement