Advertisement

'অখিলেশের দল ছেড়ে দেবেন ২৫ থেকে ২৬ সাংসদ', বড় দাবি UP-র উপ-মুখ্যমন্ত্রীর

এর আগে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওমপ্রকাশ রাজভার দাবি করেছিলেন,  সমাজবাদী পার্টিতে বড় ভাঙন সময়ের অপেক্ষা। রাম গোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একটি চিঠিও দিয়েছেন।

বক্তব্য রাখছেন কেশব প্রসাদ মৌর্য বক্তব্য রাখছেন কেশব প্রসাদ মৌর্য
Aajtak Bangla
  • কানপুর ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 7:51 PM IST
  • যদিও কেশব প্রসাদ মৌর্য জানিয়েছেন, বিজেপি এখনই সমাজবাদী পার্টি  ভাঙছে না
  • ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সেই নেতারা অখিলেশের দল ছেড়ে চলে যাবেন

সমাজবাদী পার্টির ২৫ থেকে ২৬ জন সাংসদ দল ভেঙে নয়া শিবিরে যোগ দিতে প্রস্তুত। বিস্ফোরক দাবি করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এই মন্তব্য সামনে আসার পর থেকে উত্তরপ্রদেশের রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। তাহলে কি উদ্ধবের শিবসেনা বা তৃণমূল কংগ্রেসের মতোই তাসের ঘরের মতো ভাঙতে চলেছে অখিলেশ যাদবের দলও? প্রশ্ন তুলছেন কেউ কেউ।   

যদিও কেশব প্রসাদ মৌর্য জানিয়েছেন, বিজেপি এখনই সমাজবাদী পার্টি  ভাঙছে না। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সেই নেতারা অখিলেশের দল ছেড়ে চলে যাবেন। 

এর আগে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওমপ্রকাশ রাজভার দাবি করেছিলেন,  সমাজবাদী পার্টিতে বড় ভাঙন সময়ের অপেক্ষা। রাম গোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একটি চিঠিও দিয়েছেন। তারপরই খোদ উপমুখ্যমন্ত্রীর তরফ থেকে এই দাবি সামনে এল। 

কানপুরে রাম মন্দিরের দানপাত্র থেকে চুরির ঘটনা নিয়েও মুখ খোলেন উপমুখ্যমন্ত্রী। জানান, তদন্ত চলছে। বলেন, 'যারা দানপাত্রের টাকা আত্মসাৎ করেছে, তাদের আইনি শাস্তি হবেই এবং তারা জীবনে কখনও শান্তি পাবে 
না।'

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রে শিবসেনাতেও ভাঙন ধরেছে। সেখানে উদ্ধব গোষ্ঠীর ৯ জন সাংসদের মধ্যে ৬ জন অন্য শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ৬ সাংসদ স্পিকারকে চিঠি দেন তাঁরা। সূত্রের খবর, এনডিএ-তে যোগ দিতে পারেন সেই সাংসদরা। 

Read more!
Advertisement
Advertisement