Advertisement

প্রবল বৃষ্টির জের, খাদে পর্যটক বোঝাই গাড়ি পড়ে মৃত্যু ৬ জনের মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রবিবার রাত থেকেই চাম্বা জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও ঝড় চলছিল। খারাপ আবহাওয়ার কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে।

হিমাচল প্রদেশে দুর্ঘটনা হিমাচল প্রদেশে দুর্ঘটনা
Aajtak Bangla
  • চাম্বা ,
  • 11 May 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ছয়জন পর্যটক
  • সোমবার ভোররাতে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে পর্যটকদের বহনকারী একটি এসইউভি গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ছয়জন পর্যটক। সোমবার ভোররাতে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে পর্যটকদের বহনকারী একটি এসইউভি গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন, যাঁদের মধ্যে দুই শিশু রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রবিবার রাত থেকেই চাম্বা জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও ঝড় চলছিল। খারাপ আবহাওয়ার কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। সেই সময় পর্যটকদের নিয়ে একটি টয়োটা ইনোভা গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

গাড়িটিতে মোট ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। মৃতদের মধ্যে চারজন পুরুষ, দু’জন মহিলা এবং একটি শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের টান্ডা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

মৃতদের পরিচয়ও প্রকাশ করেছে প্রশাসন। মৃতদের মধ্যে রয়েছেন গুজরাতের ভাবনগরের বাসিন্দা ললিতভাই পাটনানি এবং তাঁর স্ত্রী মমতাবেন ললিতভাই পাটনানি। এছাড়াও প্রাণ হারিয়েছেন প্রিয়াঙ্ক কানহাইয়ালাল ভোপানি, তাঁর স্ত্রী কাজল ভোপানি এবং তাঁদের সন্তান দিয়াংশ। দুর্ঘটনায় গাড়ির চালক জস্বন্ত কুমার (৫১)-এরও মৃত্যু হয়েছে। তিনি হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন ময়াঙ্ক ললিতভাই পাটনানি (৩১), ফোরামবেন ময়াঙ্ক পাটনানি (৩১), তিন বছরের জিয়ানশ পাটনানি এবং তিন বছরের প্রিয়াংশী ভোপানি। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পাহাড়ি এলাকায় বর্ষাকালে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement