
হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। গভীর খাদে এসইউভি পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আর এই খবর সামনে আসার পরই এলাাকায় উত্তেজনা বেড়েছে। অনেকেই জানতে চাইছেন ঠিক কেন ঘটল এই দুর্ঘটনা।
কোথায় দুর্ঘটনা?
প্রশাসনের তরফে জানান হয়েছে, দুর্ঘটনাটি ঘটে মাসরুন্ড-হামাল সড়কের ছত্রুন্ড এলাকার কাছে। সেখানেই খাদে পড়ে যায় গাড়িটি। তাতে ৭ জনের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই মহিন্দ্রা বোলেরোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপর গাড়িটি গভীর খাদে পড়ে যায়।এর ফলে গাড়িতে থাকা সাতজনই ঘটনাস্থলে মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও তিনজন পুরুষ যাত্রী। আর গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল গাড়িটি। ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ, জেলা প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা উদ্ধারকাজ শুরু করেন।
ইতিমধ্যেই খাদ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। যদিও এই ঘটনা সামনে আসার পরই এলাকায় উত্তেজনা বেড়েছে।
দুর্ঘটনা বাড়ছে
ভারতে বাস দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। বিশেষত, রাতের দিকে দূরপাল্লার বাসেই দুর্ঘটনার ঘটনা বেশি সামনে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাস। তারপর সেটা গিয়ে ধাক্কা মারছে কোনও গাড়ি বা গার্ড রেলে। তারপর আগুন ধরে অনেকেরই মৃত্যু হচ্ছে।
এছাড়া সাধারণ গাড়িতে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এমনকী পাহাড়ের দিকেই এই ধরনের ঘটনা ঘটছে বেশি বলে অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে যাচ্ছে খাদে। তাতে বিপদ বাড়ছে।