Advertisement

Monsoon Forecast Latest Update: ভারত থেকে জাপান পর্যন্ত 'ক্লাউড হাইওয়ে', ফের দেশে বর্ষার পাওয়ার প্লে ব্যাটিং?

Cloud Highway: ভারত থেকে জাপান পর্যন্ত বিস্তৃত রয়েছে মেঘের ব্যান্ড। এটাকেই বলা হচ্ছে ক্লাউড হাইওয়ে। সেই সঙ্গে ভারতে এখনও ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ। এমন পরিস্থিতিতে ফের কি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন।

শেষ বেলায় খেলা দেখাবে বর্ষা? (ছবি: উইন্ডি ও পিটিআই)শেষ বেলায় খেলা দেখাবে বর্ষা? (ছবি: উইন্ডি ও পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 10:24 AM IST
  • ভারত থেকে জাপান পর্যন্ত বিস্তৃত রয়েছে মেঘের ব্যান্ড
  • এটাকেই বলা হচ্ছে ক্লাউড হাইওয়ে
  • সেই সঙ্গে ভারতে এখনও ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ

বর্ষার শেষ লগ্নে প্রায় রোজই নিয়ম করে ভিজছে বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, নিয়মিত বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আবার একটা অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।  দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশ থেকে চিন হয়ে জাপান পর্যন্ত বিশাল মেঘের একটি ব্যান্ড। আর সেই চিত্র দেখেই এটা পরিষ্কার, যাওয়ার সময় একবারে চালিয়ে ব্যাটিং করতে পারে বর্ষা। 


কী দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবিতে?
স্যাটেলাইটের চিত্রে দেখা যাচ্ছে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত থেকে হিমালয় অঞ্চল এবং চিনের উপর দিয়ে বিস্তৃত মেঘের বিশাল একটি ব্যান্ড কোরিয়ার উপদ্বীপ ও জাপানের দিকে চলে গিয়েছে। এই অসাধারণ মেঘের বিন্যাস দক্ষিণ এশিয়ার সঙ্গে পূর্ব এশিয়াকে যুক্ত করেছে। যার ফলে এটি ‘ক্লাউড হাইওয়ে’-এর মতো দেখাচ্ছে। 

আর এই ছবি যখন সামনে এসেছে, তখন ভারতের উপর একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। আগামী কয়েক দিনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও।

স্যাটেলাইট ছবি

এশিয়া জুড়ে ‘ক্লাউড হাইওয়ে’
স্যাটেলাইটের ছবিতে পূর্ব ভারত, বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর ঘন ও পরস্পরের সঙ্গে যুক্ত মেঘের ব্যান্ড দেখা যাচ্ছে। এই মেঘের আস্তরণ উত্তর দিকে চিনের উপর দিয়ে জাপানের দিকে চলে গিয়েছে। আর এই ব্র্যান্ডকেই ক্লাউড হাইওয়ে বলা হচ্ছে।

আসলে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতের উপর মেঘ বিশেষভাবে স্পষ্ট। এখানেই আর্দ্রতাপূর্ণ বাতাস বিস্তীর্ণ এলাকায় মেঘ তৈরিতে সাহায্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতে বর্ষার শেষ দফার খেলা শুরু
ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখন শেষ পর্যায়ে পাওয়ার প্লে ব্যাটিং শুরু করতে চলেছে বর্ষা। এই সময় দক্ষিণ ছত্তীসগঢ় এবং সংলগ্ন ওড়িশার উপর থাকা একটি নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে।

এই ওয়েদার সিস্টেম মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি আনতে পারে। এর প্রভাব পড়তে পারে উত্তর ভারতের সমতল এলাকাতেও।

Advertisement

২৬ ও ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। এমনকী ভিজতে পারে বাংলা। 

এছাড়া নিম্নচাপ এবং একটি পশ্চিমী ঝঞ্ঝার যৌথ প্রভাবে হিমালয়ের পাদদেশে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এর ফলে ভূমিধস হতে পারে। হড়পা বান  আসতে পারে। এমনকী বন্ধ হতে পারে রাস্তা বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement