Advertisement

Bomb threat Delhi: বোমা মেরে লালকেল্লা, দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি, জোর তল্লাশি পুলিশের

আবারও নাশকতার হুমকি পেল দেশের রাজধানী দিল্লি। এবার দিল্লি বিধানসভা এবং লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই হুমকি ইমেলটি এসেছে খালিস্তানি কোনও গোষ্ঠীর কাছ থেকে। যার ফলে রাজধানীতে নিরাপত্তা বাহিনী আরও সতর্ক হয়ে গিয়েছে বলে খবর মিলছে। 

দিল্লিতে নাশকতার ছকদিল্লিতে নাশকতার ছক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 1:56 PM IST
  • আবারও নাশকতার হুমকি পেল দেশের রাজধানী দিল্লি
  • এবার দিল্লি বিধানসভা এবং লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে
  • হুমকি ইমেলটি এসেছে খালিস্তানি কোনও গোষ্ঠীর কাছ থেকে

আবারও নাশকতার হুমকি পেল দেশের রাজধানী দিল্লি। এবার দিল্লি বিধানসভা এবং লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই হুমকি ইমেলটি এসেছে খালিস্তানি কোনও গোষ্ঠীর কাছ থেকে। যার ফলে রাজধানীতে নিরাপত্তা বাহিনী আরও সতর্ক হয়ে গিয়েছে বলে খবর মিলছে। 

এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালু করেছে পুলিশ। দিল্লি বিধানসভা চত্ত্বরে চলছে সার্চ অপারেশন। বোম্ব স্কোয়াড এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সি মিলে তল্লাশি অভিযান চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর মিলেছে। 

কী জানাচ্ছে দিল্লি পুলিশ? 
দিল্লি পুলিশ জানিয়েছে যে সার্চ অপারেশন শুরু হয়ে গিয়েছে। এখনও তেমন কোনও ক্ষতিকর কিছু মেলেনি। তবে তল্লাশি চলছে। পরে এই বিষয়ে বিশদে জানান হবে। 

ইতিমধ্যেই সেই ইমেলের কাটাছেঁড়া শুরু করে দিয়েছে পুলিশ। কে বা কারা এই ইমেল এই ইমেল পাঠিয়েছে, সেটা খোঁজার চেষ্টা চলছে। পাশাপাশি বিষয়টাকে একবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। বরং অ্যালার্ট রয়েছে পুলিশ। 

এর আগে লস্কর চেষ্টা করে
এই কিছুদিন আগে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট ছিল। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা রাজধানী শহরে লালকেল্লার কাছে বড়সড় হামলা চালাতে পারে খবর মিলেছিল। তাদের নিশানায় দিল্লির একাধিক মন্দির, ধর্মীয় স্থান এবং হেরিটেজ এলাকাগুলি ছিল বলে জানা গিয়েছিল।

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-র হাতে এসেছিল একটি ইন্টালিজেন্স নোট। সেই নোট থেকে জানা যায়, জঙ্গিরা IED ব্লাস্ট ঘটাতে পারে লালকেল্লায়। পাশাপাশি চাঁদনি চক এলাকার মন্দির এবং ঘিঞ্জি এলাকাগুলিতেও হামলার ছক ছিল বলে জানা গিয়েছে।  

জঙ্গি হানার পর্দাফাঁস
এসবের মাঝেই আবার ভারতে বসেই ভারতের উপর আক্রমণের ছক বনাচাল করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আবার পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে রয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, স্পেশাল সেলের অভিযানে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে, অভিযুক্তরা পাকিস্তানের ISI ও বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীগুলির নির্দেশে কাজ করছিল। অভিযুক্তদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পাশাপাশি ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আর এসবের মাঝেই আবার বোম্ব থ্রেট পেল দিল্লি। এখন দেখার তদন্তে ঠিক কী উঠে আসে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement