Advertisement

পিতৃত্বকালীন ছুটির দাবিতে সংসদে সরব রাঘব, প্রশংসায় পঞ্চমুখ পরিণীতি

পিতৃত্বকালীন ছুটি নিয়ে পার্লামেন্টে সরব হয়েছেন রাঘব চাড্ডা। তিনি জানান, ভারতে পিতৃত্বকালীন ছুটিকে আইনি অধিকার করা উচিত। চাড্ডার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর স্ত্রী ও অভিনেত্রী পরিণীতি চোপড়াও স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।

পিতৃত্বকালীন ছুটির দাবিতে সংসদে সরব রাঘব, প্রশংসায় পঞ্চমুখ পরিণীতিপিতৃত্বকালীন ছুটির দাবিতে সংসদে সরব রাঘব, প্রশংসায় পঞ্চমুখ পরিণীতি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 11:03 AM IST
  • রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত।
  • রাঘব পিতৃত্বকালীন ছুটি নিয়ে পার্লামেন্টে সরব হয়েছেন।
  • স্ত্রী ও অভিনেত্রী পরিণীতি চোপড়াও স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।

রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত। তিনি সবসময়ই দেশবাসীর স্বার্থে নতুন নতুন বিষয় সংসদে উত্থাপন করেন। লক্ষ লক্ষ ভারতীয়ের কণ্ঠস্বর হিসেবে সংসদে সকলের সামনে সেগুলি তুলে ধরেন। এবার রাঘব পিতৃত্বকালীন ছুটি নিয়ে পার্লামেন্টে সরব হয়েছেন। তিনি জানান, ভারতে পিতৃত্বকালীন ছুটিকে আইনি অধিকার করা উচিত। চাড্ডার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর স্ত্রী ও অভিনেত্রী পরিণীতি চোপড়াও স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।

রাঘব চাড্ডা কী দাবি করেছেন?

সংসদে দাঁড়িয়ে রাঘব চাড্ডা দাবি করেছেন, পিতৃত্বকালীন ছুটি একটি আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হোক। তিনি বলেন, "স্যার আমাদের দেশে যখন কোনও শিশুর জন্ম হয়, তখন বাবা-মা দুজনেই অভিনন্দন পান। কিন্তু সন্তান মানুষ করার দায়িত্ব শুধু মায়ের উপরই বর্তায়। আমাদের সমাজ ব্যবস্থায় শুধু মাতৃত্বকালীন ছুটিই স্বীকৃত রয়েছে। এটা একটি সামাজিক ব্যর্থতা। আইন সমাজেরই প্রতিচ্ছবি। যখন আইন বাবার পরিচর্যার দায়িত্বকে স্বীকৃতি দেয় না, তখন সমাজের কাছে বার্তা যায় যে, সন্তান লালন-পালন করা কেবল মায়েরই দায়িত্ব।"

চাড্ডা জোর দিয়ে বলেন, "সন্তান জন্মের পর একজন নারীর জন্য স্বামীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মানসিক সাপোর্টের জন্য না। বরং একসঙ্গে সন্তানের যত্ন নেওয়ার জন্যও এটা দরকারি।" তিনি বলেন, "কেয়ার করা বা যত্ন নেওয়া একটি যৌথ দায়িত্ব। আমাদের আইনে অবশ্যই এর প্রতিফলন থাকতে হবে।"

উল্লেখ্য বিষয় হল, এর আগেও বারবার সাধারণ মানুষের একাধিক কথা সংসদে উত্থাপন করেছেন রাঘব চাড্ডা। কখনও ২৮ দিন রিচার্জের সময়সীমার প্রতিবাদ করে, আবার কখনও লাগেজের উপর এয়ারলাইনের চার্জের বিপক্ষে সওয়াল করেছেন এই সাংসদ। তবে এবার তাঁর পিতৃত্বকালীন ছুটির দাবিকে কুর্নিশ জানিয়েছেন স্ত্রী পরিণীতি চোপড়াও।

বলিউড অভিনেত্রী স্বামীর এই আবেদন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, "প্রিয় স্বামী, আজ তুমি শুধু একজন সাংসদ হিসেবেই নয় বরং সেই বাবা হিসেবেও কথা বলেছ যাকে আমি প্রতিদিন দেখি। এ নিয়ে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। আমাদের সন্তানের বাবা-মা দুজনেরই সমর্থন প্রাপ্য। আমি তোমার জন্য গর্বিত।" 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement