Advertisement

Abhijeet Dipke : 'বিক্ষোভ না করার শর্তে বন্ডে সই করিনি', মুক্তি পেয়েই ফের আন্দোলনের হুঁশিয়ারি দীপকের

CJP-র আইনি বিষয়ক প্রধান রত্না সিংয়ের বক্তব্য অনুযায়ী, এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার শর্তে তিন জনকে মুক্তি দেওয়া হয়েছে। শান্তি বজায় রাখা ও সদাচরণের জন্য ৫০ হাজার টাকার বন্ড জমা দিতে হয়েছে তাঁদের।

অভিজিৎ দীপকে অভিজিৎ দীপকে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Oct 2026,
  • अपडेटेड 8:30 PM IST
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে অভিজিৎ দিপকে জানান
  • বিক্ষোভ না করার কোনও বন্ডে তিনি সই করেননি

অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তিভঙ্গ করতে পারবেন না। এই শর্তে ৫০ হাজার টাকার বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। এই সংবাদ সকালে জানা গেলেও ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক দীপকে। তাঁর দাবি, বিক্ষোভ না করার শর্তে তিনি কোনও বন্ডে সই করেননি। তাই ফের রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিন জনকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল সিজেপির তিন নেতাকে। তাঁদের মুক্তির দাবিতে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল। তার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। রবিবার সকালে দিল্লি ক্যান্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করার পর মুক্তি পান ওই তিন নেতা। 

মুক্তি পেয়ে কী বললেন অভিজিৎ দিপকে?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে অভিজিৎ দিপকে জানান, বিক্ষোভ না করার কোনও বন্ডে তিনি সই করেননি। তাই আন্দোলন বন্ধ করার প্রশ্ন নেই। তিনি ফের রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতেই দিল্লিতে পৌঁছেছিলেন অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। কিন্তু শনিবার মুম্বই থেকে দিল্লিগামী তাঁদের বিমান অবতরণের পরই তাঁদের হেফাজতে নেওয়া হয়। 

কোন শর্তে মুক্তি পেলেন তিন জন?

CJP-র আইনি বিষয়ক প্রধান রত্না সিংয়ের বক্তব্য অনুযায়ী, এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার শর্তে তিন জনকে মুক্তি দেওয়া হয়েছে। শান্তি বজায় রাখা ও সদাচরণের জন্য ৫০ হাজার টাকার বন্ড জমা দিতে হয়েছে তাঁদের। তবে অভিজিৎ দিপকের বক্তব্য, বিক্ষোভ না করার বিষয়ে তিনি কোনও বন্ডে সই করেননি। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানেই অনড় তিনি। তাঁর এই ঘোষণায় আগামী দিনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচি কোন পথে এগোয়, সেদিকে নজর থাকবে।

কী বলছে দিল্লি পুলিশ?

এদিকে দিল্লি পুলিশ X-এ একটি পোস্ট করে জানিয়েছে, ১০ অক্টোবর ২০২৬-এ অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল। পুলিশের বক্তব্য, শান্তি বজায় রাখা এবং সম্ভাব্য আমলযোগ্য অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই তিন জনকে ১১ অক্টোবর ২০২৬-এ দিল্লি ক্যান্টের এসইএম আদালতে পেশ করা হয়।

Advertisement

এখন মুক্তির পর অভিজিৎ দিপকে ফের বিক্ষোভে নামার ঘোষণা করায় বিষয়টি নতুন করে আলোচনায় চলে এসেছে। তবে আগামী কর্মসূচি কোথায় বা কবে হবে, সে বিষয়ে এই বক্তব্যে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

Read more!
Advertisement
Advertisement