Advertisement

Abhijeet Dipke: লোকসভা ভোটে লড়বে CJP? প্ল্যান জানিয়ে দিলেন অভিজিত্‍ দিপকে

তবে কি এবার ভোটে লড়বে ককরোচ জনতা পার্টি? নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাবে? ২০২৯ সালে পর্যন্ত তাঁদের কী প্ল্যানিং, সবটা Aaj Tak-কে জানালেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এছাড়া জবাব দিলেন প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি মিম কিংবা সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার প্রসঙ্গেও।

Aajtak Bangla
  • মহারাষ্ট্র ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 1:55 PM IST
  • ভোটে লড়বে ককরোচ জনতা পার্টি?
  • ২০২৯ সালের লোকসভা ভোট পর্যন্ত কী পরিকল্পনা?
  • অকপট প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রশ্নপত্র ফাঁস সংশোধনী বিল, ছাত্র আন্দোলন এবং সরকারের ভূমিকা নিয়ে অকপট আলোচনা করলেন আজ তকের সঙ্গে। পাশাপাশি জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। 

প্রশ্নফাঁস বিরোধী বিল
অভিজিৎ বলেন, 'বিলটি প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধের পরিবর্তে, ফাঁসের পরে নেওয়া পদক্ষেপগুলির উপর বেশি মনোযোগ দিচ্ছে।' তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্য, নতুন শিক্ষামন্ত্রীর নিয়োগ এবং সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অভিজিতের কথায়, 'সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করার চেষ্টা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছিল। এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের কাছ থেকে নয়, বরং সাধারণ জনগণের সমর্থনেই গড়ে উঠেছে।' 

সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে অভিজিতের। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী একটি ফাস্ট-ট্র্যাক আদালতের কথা বলেছিল। কিন্তু CBI-এর অনুপস্থিতির কারণে প্রথম শুনানিই স্থগিত হয়ে যায়। উদ্দেশ্য যদি দৃঢ় না হয় তবে যতই আইন পাস হোক না কেন, কিছুই হবে না।'

সরকার চাপে পড়েছে?
অভিজিৎ এই প্রশ্নের উত্তরে বলেন, 'প্রধানমন্ত্রী গত ১০-১২ বছর ধরে শুধু হন্দু-মুসলিম রাজনীতি করে আসছেন। তিনি এখন শিক্ষা নিয়ে কথা বলতে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতে বাধ্য হচ্ছেন। এটা দেশের ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের জন্য বড় জয়।'

অমিত শাহকে নিয়ে আবার একটি প্রতিবাদ?
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বলেন, 'একজন মন্ত্রীর পদত্যাগ হওয়ায় জনগণের ক্ষোভ প্রশমিত হয়েছে, এমনটা ভাবা ভুল হবে সরকারের। আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রান করা শেষ না হলে আমাদের আবার রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না।'

সোনম ওয়াংচুক প্রসঙ্গে কী বললেন অভিজিৎ?
তাঁর কথায়, 'মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাঁকে যেন বন্দি বানিয়ে রাখা হয়েছে। আমাদের দেখা করতে দেওয়া হচ্ছিল না। ওঁর চিঠি দেখে আমিও অবাক হয়েছিলাম। উনি লিখেছিলেন, বাঁচতে চান তাই অনশন ভঙ্গ করছেন। আমরা ওঁকে বারবার অনশন প্রত্যাহার করে নিতে বলেছিলাম, কারণ ওঁর জন্য চিন্তিত ছিলাম। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতামই। সোনম একজন সাচ্চা গান্ধীবাদী। বর্তমানে তিনি লাদাখ ফিরেছেন এবং বিশ্রামে রয়েছেন।'

Advertisement

রাহুল গান্ধীর আন্দোলন সমর্থন করেন? 
অভিজিৎ দিপকে স্পষ্ট করে বলেন, 'রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছিল। কিন্তু, তারা তাদের রাজনীতি করেছে। আমাদের আন্দোলনে প্রতিদিন ৭০-৮০ শতাংশ মানুষ এসেছিলেন, যারা প্রথমবার এমন কোনও প্রতিবাদে সামিল হন।'


প্রধানমন্ত্রীর মিম নিয়ে আপত্তি রয়েছে?
অভিজিৎ বলেন, 'গালিগালাজ আমি পছন্দ করি না। কিন্তু বিশ্বগুরু হওয়ার দাবি করেন যিনি, তিনি মিমে ভয় পাচ্ছেন কেন? পুলিশের লাঠিচার্জের সময়েও ছাত্ররা মিমের মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। এর চেয়ে ভাল আর কী হতে পারে? কণ্ঠরোধের পাল্টা হাস্যরস।'

রাজনৈতিক দল খুলবে CJP?
অভিজিৎ ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেন, 'আমরা কোনও রাজনৈতিক দল গড়ব না। এটা একটা রেসপন্স গ্রুপ। যারা আগামী নির্বাচন পর্যন্ত আলাদা আলাদা ইস্যু নিয়ে কাজ করবে। যুব সম্প্রদায়ের কণ্ঠস্বর হয়ে কথা বলবে ককরোচ জনতা পার্টি।'

 

Read more!
Advertisement
Advertisement