Advertisement

Abhijeet Dipke Neha Bora Press Meet: 'জ্ঞানেশকে বাঁচাতে দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করছেন মোদী-শাহ,' দীপকে-নেহাদের গুরুতর মন্তব্য

নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এমনটাই অভিযোগ করলেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনারকে বাঁচানোর জন্যই এমনটা করছেন।

নেহা বোরা, অভিজিৎ দীপকে নেহা বোরা, অভিজিৎ দীপকে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 3:36 PM IST
  • নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন মোদী-শাহ
  • এমনই মন্তব্য অভিজিৎ দীপকে, নেহা বোরাদের
  • জাতীয় নির্বাচন কমিশনারকে বাঁচানোর জন্যই এমনটা করছেন তাঁরা বলে দাবি

নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এমনটাই অভিযোগ করলেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনারকে বাঁচানোর জন্যই এমনটা করছেন। অভিজিতের মতে, নয়তো, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাওয়ার জন্য আন্দোলনকারী থেকে শুরু করে দেশের তাবড় বিরোধী নেতাদের এভাবে আটক করা হত না। 

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ। সঙ্গে ছিলেন AISA নেত্রী নেহা বোরা এবং অভিনেতা প্রকাশ রাজ। ৩ জনেই একযোগে অভিযোগ তোলেন, একটি মানুষকে রক্ষা করার জন্যই এতগুলি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। 

অভিজিৎ দীপকে এদিন বলেন, 'সমস্ত ছাত্র সংগঠন, দিল্লির তরুণরা রাস্তায় রয়েছেন। তাঁদের টেনে-হিঁচড়ে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। নেহার সঙ্গেও তাই হয়েছে। ঐশীকেও টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিলা, ইশা, সকলের সঙ্গেই এমনটা হয়েছে। কার জন্য? জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে।' লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালদেরও আটক করা হয়। তিনি বলেন, 'রেল পরিষেবা, মেট্রো পরিষেবা, ইন্টারনেট সব বন্ধ করে দেওয়া হয়। কার জন্য? একমাত্র জ্ঞানেশ কুমারকে রক্ষা করার জন্য।' জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জাতীয় পতাকা হাতে পাঁচিল টপতে যন্তর মন্তরে ঢুকে গিয়েছিলেন CJP নেতা আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক শিন্ডে এবং সৌরভ দাস। তাঁদের গ্রেফতার করা হয়। সৌরভ এবং আশুতোষকে তিহাড় জেলে পাঠানো হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement