Advertisement

Abhishek Banerjee Letter: বিদ্রোহীদের পৃথক আসন কেন? লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

Abhishek Banerjee Letter Om Birla: বিক্ষুব্ধ সংসদদের বরখাস্তের আর্জি দ্রুত নিষ্পত্তির দাবি! স্পিকার ওম বিড়লাকে দুটি চিঠি লোকসভার তৃণমূল দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভার স্পিকার ওম বিড়লাকে দু'টি  চিঠি দিয়েছেন অভিষেক।লোকসভার স্পিকার ওম বিড়লাকে দু'টি  চিঠি দিয়েছেন অভিষেক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 6:47 PM IST
  • তৃণমূল কংগ্রেসের (AITC) ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেছিলেন আগেই।
  • দ্রুত নিষ্পত্তির আর্জি জানালেন অভিষেক।
  • লোকসভার স্পিকার ওম বিড়লাকে দু'টি  চিঠি দিয়েছেন অভিষেক।

Abhishek Banerjee letter to Om Birla: বিদ্রোহীরা বাইরে থাকুক। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় তৃণমূল কংগ্রেসের (AITC) ২০ জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেছিলেন আগেই। তার দ্রুত নিষ্পত্তির আর্জি জানালেন অভিষেক। সেই সঙ্গে দলের বিদ্রোহী সাংসদদের লোকসভায় আলাদা আসন বা 'ডিভিশন নাম্বার' বরাদ্দ করার সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লাকে দু'টি  চিঠি দিয়েছেন অভিষেক।

অভিষেকের বক্তব্য, কোনও অস্বীকৃত দলের অনুরোধে লোকসভায় একটি স্বীকৃত বিরোধী দলের সাংসদদের বসার আসন পুনর্বিন্যাস করা যায় না। এটি সংসদীয় নীতি ও ঐতিহ্যের বিরোধী।

ওম বিড়লাকে জোড়া চিঠি 
গত ১৮ জুলাই লোকসভা সচিবালয় থেকে একটি সার্কুলার জারি হয়। তাতে তৃণমূল কংগ্রেসের ২৮ জন MP র মধ্যে ২০ জনের ডিভিশন নাম্বার বা বসার স্থান পরিবর্তনের কথা জানানো হয়।

সচিবালয়ের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। চিঠি দেন স্পিকারকে। তাতে অভিষেকের দাবি,

সদস্যপদ খারিজের আবেদন: গত ১৯ জুন তিনি নিজে ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে বরখাস্তের আর্জি (Disqualification Petitions) জানিয়েছিলেন।

অস্বীকৃত দলের অস্তিত্ব: বিদ্রোহী সাংসদের দলটি এনসিপিআই (NCPI) নামক একটি দলের সঙ্গে হাত মিলিয়েছে। অভিষেকের দাবি, এটি সংসদ বা কোনও রাজ্য বিধানসভায় স্বীকৃত কোনও গোষ্ঠী নয়।

আইনি অসংগতি: দলত্যাগী এই সংসদদের এনসিপিআই-এর সঙ্গে কোনও আইনি 'মার্জার' ঘটেনি। পুরো বিষয়টি আইনানুগ কিনা তা বিচারাধীন অবস্থায় আছে। এমন সময়ে তাঁদের আবেদনে আলাদা আসন দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি অভিষেকের। 

চিঠিতে অভিষেক উল্লেখ করেছেন, লোকসভা সচিবালয় ১৮ জুলাইয়ের সার্কুলারে স্বীকার করেছে যে লোকসভায় তৃণমূলের মোট আসন সংখ্যা ২৮ এবং অভিষেক সেই সংসদীয় দলের স্বীকৃত নেতা। সুতরাং, স্পিকারের দফতর তৃণমূল কংগ্রেসকে একটি সিঙ্গেল ব্লক (Single Block of 28 MPs) হিসেবেই গণ্য করছে, ব্যাখ্যা অভিষেকের।

চিঠিতে লেখেন, সাংসদদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত এখনও বিচারাধীন। এহেন পরিস্থিতিতে বিদ্রোহী গ্রুপের একতরফা আবেদনের ভিত্তিতে পুরো দলের সংসদদের বসার ব্যবস্থা বা আসন সংখ্যা পরিবর্তন করা নিয়মবিরুদ্ধ। তিনি অবিলম্বে লোকসভা সচিবালয়ের ওই সার্কুলার বাতিল করে ২৮ জন সাংসদেরই পূর্ববর্তী আসন বহাল রাখার দাবি জানিয়েছেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement