Advertisement

Adani Defence: শত্রুদের ট্যাঙ্ক ভস্ম করবে বাঘিরা, পোখরানে আদানির নয়া মিসাইল টেস্ট সফল

শত্রুদেশের ট্যাঙ্ক ধ্বংস করতে এবার ভারতীয় সেনার হাতে আসতে চলেছে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস-এর নতুন মিসাইল সিস্টেম বাঘিরাAT1।

পোখরানে আদানির নয়া মিসাইল টেস্ট সফলপোখরানে আদানির নয়া মিসাইল টেস্ট সফল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 1:52 PM IST
  • রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করল আদানিদের মিসাইল।
  • গত ২০ নভেম্বর পোখরানে অস্ত্রের পরীক্ষা করা হয়।
  • এই সিস্টেমটি যে শুধুমাত্র মাটির জিনিসেই আঘাত হানতে সক্ষম তা নয়।

ভারতীয় সেনার শক্তি আরও বাড়ল। এবার রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস-এর নতুন মিসাইল বাঘিরাAT1। এটি ট্যাঙ্ক ধ্বংসকারী একটি মিসাইল সিস্টেম। গত ২০ নভেম্বর পোখরানে অস্ত্রের পরীক্ষা করা হয়।

 শুক্রবারের এই পরীক্ষায় নজর ছিল ভারতীয় সেনাবাহিনী, সামরিক বিষয়ক বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রকের উর্ধ্বতন কর্তৃপক্ষের। পরীক্ষায় সফল ভাবে পাশ করার আগে বেশ কয়েকটি চ্যালেঞ্জ পাশ করে বাঘিরাAT1।  এই অস্ত্রটি দিন ও রাত উভয় সময়েই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গাড়ির উপর থেকে সরাসরি এই মিসাইল শত্রু ট্যাঙ্ক ধ্বংস করতে পারদর্শী। এছাড়াও, টেস্টের সময় একটি সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে একই পয়েন্টে দুটি মিসাইল ফায়ারিং করার দক্ষতাও দেখিয়েছে আদানিদের তৈরি এই মিসাইল সিস্টেমটি।

তবে এই সিস্টেমটি যে শুধুমাত্র মাটির জিনিসেই আঘাত হানতে সক্ষম তা নয়। বরং, সিস্টেমটি দূরপাল্লায় আকাশে থাকা বস্তুকেও নিশানা করতে পারে। এমনকি  গুলি চালানোর পর সম্পূর্ণ সিস্টেমটি স্থিতিশীল ছিল বলেও প্রমাণিত হয়েছে।

আদানি ডিফেন্সের তরফে জানানো হয়েছে, ১৮ মাস ধরে নকশা ও আপগ্রেডেশনের পর এই বাঘিরাAT1 তৈরি করা হয়েছে। এটিকে ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার জন্যও অত্যন্ত উপযোগী বলে দাবি করা হয়েছে।

একটি রিপোর্ট বলছে, ভারতীয় সেনাবাহিনীর বর্তমানে আধুনিক ট্যাঙ্ক ধ্বংসকারী গাইডেড মিসাইল প্রয়োজন। সেনাবাহিনীর হাতে বর্তমানে সেকেন্ড জেনারেশনের মিলান-২টি এবং কনকোর্স-এম মিসাইল ব্যবহার করে। তবে শীঘ্রই বাঘিরাAT1 পাবে বাহিনী।

 

Read more!
Advertisement
Advertisement