Advertisement

Agenda Aajtak 2022 Nitin Gadkari: 'এলন মাস্ক ভারতে স্বাগত', তবে শর্ত দিলেন গডকড়ি

বিকল্প শক্তির ব্যবহারে জোর দিয়েছেন গডকড়ি। তাঁর দাবি, পেট্রোল ও ডিজেল আমদানিতে বিশাল খরচ। একটা সময় আর আমদানির দরকার পড়বে না। পরিকাঠামো নিয়েও আশাবাদী গডকড়ি। দেশজুড়ে এক্সপ্রেসওয়ে তৈরির কথাও জানিয়েছেন।

অ্যাজেন্ডা আজতকে নিতিন গডকড়ি। অ্যাজেন্ডা আজতকে নিতিন গডকড়ি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Dec 2022,
  • अपडेटेड 2:35 PM IST
  • এলন মাস্ককে স্বাগত জানালেন গডকড়ি।
  • পেট্রোল-ডিজেলের পরিবর্তে বিকল্প জ্বালানিতে জোর।

ভারতে কারখানা করলে এ দেশে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে পারবেন এলন মাস্ক। অ্যাজেন্ডা আজতকে এসে আরও একবার এ কথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি। তাঁর কথায়,'এলন মাস্ক আজও এ দেশে স্বাগত। তবে চিনে গাড়ি উৎপাদন করে এ দেশে বিক্রি করা চলবে না।'

বিকল্প শক্তির ব্যবহারে জোর দিয়েছেন গডকড়ি। তাঁর দাবি, পেট্রোল ও ডিজেল আমদানিতে বিশাল খরচ। একটা সময় আর আমদানির দরকার পড়বে না। পরিকাঠামো নিয়েও আশাবাদী গডকড়ি। দেশজুড়ে এক্সপ্রেসওয়ে তৈরির কথাও জানিয়েছেন। তিনি বলেন,'আমেরিকার মতো পরিকাঠামো তৈরি করব। ব্যর্থ হলে আমার স্বীকার করতে দ্বিধা নেই। নিজের কাজ সৎভাবে করতে চাই। মোদীজির নেতৃত্ব জনতার কাছে কাজ নিয়ে যাব। কে কী করছে আমি পড়ি না। সময় নষ্ট করি না। আমি জিজ্ঞেস করুন না, দেশে ২৬টি গ্রিন এক্সপ্রেস হতে চলেছে। দিল্লি থেকে দেরাদুন, জয়পুর ২৩ ঘণ্টায় পৌঁছনো যাবে। সব রাজ্যের পরিবহণমন্ত্রীকে দিল্লিতে ডাকছি। সর্বোচ্চ গতি নতুন করে ঠিক করব।'  

মোদীর মুখেই একের পর এক নির্বাচনে লড়াই করছে বিজেপি। খুব বেশি মোদীনির্ভর দল হয়ে গিয়েছে বিজেপি? অটলবিহারীর প্রসঙ্গ টেনে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়,'অটলবিহারী বাজপেয়ী যখন নেতা ছিলেন তখন তিনিই মুখ ছিলেন। সব দলেই আদর্শ ও নেতার গুরুত্ব রয়েছে। গোটা বিশ্বে মোদীর নেতৃত্বকে স্বীকৃতি পেয়েছে। সংগঠন, আদর্শ ও নেতৃত্বের মেলবন্ধনেই নির্বাচন জেতা যায়। অটলজির সময় তিনি নেতা ছিলেন। এখন মোদীজি নেতৃত্ব দিচ্ছেন।'

দেওয়ানিবিধি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন গডকড়ি। তাঁর কথায়,'মুসলিম দেশে কি কোড রয়েছে? কোন মুসলিম দেশে কোড রয়েছে? মহিলাদের সমান অধিকার দেওয়া উচিত নয়? চারটে বিয়ে করা অস্বাভাবিক। মুসলিম সমাজের অনেকে এর বিরোধী। এটা কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরোধী নয়। হিন্দু-মুসলিম একই দামে গ্যাস কেনে। রাজনৈতিক চশমা খুলে মানবিকতার দিক থেকে এটা দেখা উচিত'। 

Advertisement

বিজেপি কি সংখ্যালঘু বিরোধী? গডকড়ির সাফ কথা,'তোষণের রাজনীতির বিরোধী। জাতি,লিঙ্গ, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন করা উচিত নয়। আমরা কোনও মসজিদ ভাঙিনি। সবার সঙ্গে ন্যায় করাই আমাদের নীতি। তোষণের রাজনীতি সেকুলারিজম নয়।' 

Read more!
Advertisement
Advertisement