Advertisement

Operation Sindoor-এ গুরুত্বপূর্ণ ভূমিকা, বায়ুসেনার প্রধান হচ্ছেন অশুতোষ দীক্ষিত

ভারতীয় বায়ুসেনায় বড় পরিবর্তন। নতুন Chief of the Air Staff (CAS) হচ্ছেন এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি বায়ুসেনার Vice Chief of the Air Staff পদে রয়েছেন।

নতুন Chief of the Air Staff (CAS) হচ্ছেন এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত। নতুন Chief of the Air Staff (CAS) হচ্ছেন এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 7:06 PM IST
  • ভারতীয় বায়ুসেনায় বড় পরিবর্তন।
  • নতুন দায়িত্ব গ্রহণ করবেন অশুতোষ দীক্ষিত।
  • ভারতীয় বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

ভারতীয় বায়ুসেনায় বড় পরিবর্তন। নতুন Chief of the Air Staff (CAS) হচ্ছেন এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত। বর্তমানে তিনি বায়ুসেনার Vice Chief of the Air Staff পদে রয়েছেন। আগামী ৩১ অক্টোবর বিকেল থেকে তিনি দেশের ২৯তম বায়ুসেনা প্রধানের দায়িত্ব নেবেন। তাঁর পদমর্যাদা বেড়ে হবে Air Chief Marshal।

বর্তমান বায়ুসেনা প্রধান Air Chief Marshal অমরপ্রীত সিং(Amar Preet Singh)। আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন। তাঁর অবসরের পরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন অশুতোষ দীক্ষিত। প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে ভারতীয় বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম অশুতোষ দীক্ষিতের। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর তিনি Indian Air Force-এর ফাইটার শাখায় যোগ দেন। এরপর দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কাজকর্ম সামলেছেন।

শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন ধরনের বিমানে ৩,৫০০ ঘণ্টারও বেশি সময় উড়েছেন। Mirage-2000, MiG-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট, Kiran, Jaguar, IL-78, Hawk এবং Tejas-এর মতো বিমান উড়িয়েছেন।

অশুতোষ দীক্ষিত মূলত Experimental Test Pilot। অর্থাৎ বিমানের পরীক্ষা নিরীক্ষার সময় ওড়াতেন। আবার তিনি Qualified Flying Instructor-ও। অর্থাৎ যুদ্ধবিমান এবং নতুন ধরনের বিমান পরীক্ষামূলক ভাবে ওড়ানোর পাশাপাশি অন্য পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাহলেই বুঝুন, তিনি বিমান ওড়ানোয় ঠিক কতটা পারদর্শী। 

Operation Sated Sagar, Operation Rakshak এবং Operation Sindoor-এর সঙ্গেও তিনি জড়িয়ে ছিলেন।  

Read more!
Advertisement
Advertisement