Advertisement

৫০ জন যাত্রী নিয়ে খাদে পড়ল অমরনাথ যাত্রার বাস, উদ্ধার অভিযানে ITBP ও CRPF, দেখুন VIDEO

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। ৫০ জন জন পুণ্যার্থী নিয়ে খাদে পড়ল যাত্রার বাস। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযানে নামে ITBP, CRPF ১১৮ ব্যাটেলিয়ন, ২ অসম রাইফেলস, ২১ RR, অমরনাথ যাত্রার জন্য় দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও স্থানীয় মানুষেরা।

৫০ জন যাত্রী নিয়ে খাদে পড়ল অমরনাথ যাত্রার বাস৫০ জন যাত্রী নিয়ে খাদে পড়ল অমরনাথ যাত্রার বাস
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 8:43 AM IST
  • ৫০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল অমরনাথ যাত্রার বাস।
  • বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা প্রায় ২০ মিটার নিচে একটি খাদে গিয়ে পড়ে।
  • যাত্রীদের মধ্যে ১০-১২ জন দুর্ঘটনায় আহত হয়েছেন।

অমরনাথ যাত্রায় ফের বাস দুর্ঘটনা। ৫০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল অমরনাথ যাত্রার বাস। সোনমার্গ হাইওয়ে থেকে বালতাল বেস ক্যাম্প যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু করায় সমস্ত যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

ITBP সূত্রে খবর, বালতাল থেকে শ্রীনগর যাওয়ার পথে হরি গানিওয়ান এলাকায় একটি S আকৃতির মোড়ে বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা প্রায় ২০ মিটার নিচে একটি খাদে গিয়ে পড়ে। ঠিক নদীর পাশেই খাদে ঝুলে কোনওক্রমে রক্ষা পায় বাসটি। নইলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর দুর্ঘটনার পরেই তড়িঘড়ি উদ্ধার কাজে নামে ITBP, CRPF ১১৮ ব্যাটেলিয়ন, ২ অসম রাইফেলস, ২১ RR, অমরনাথ যাত্রার জন্য় দায়িত্বে থাকা পুলিশ কর্মী ও স্থানীয় মানুষেরা। সব ক'জন যাত্রীকেই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা হয়। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, যাত্রীদের মধ্যে ১০-১২ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে খাদের কিনারায় থাকা একটি বাড়ির একাংশও ভেঙে গিয়েছে। প্রায় ২০ মিটার উঁচু থেকে পড়ার সময় বাসটি ডানদিকে কাত হয়ে পড়ে। ফলে ডান দিকের সিটে থাকা যাত্রীদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, চলতি বছরে ৯ জুলাই থেকে টানা ছ'দিন স্থগিত ছিল অমরনাথ যাত্রা। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৫ জুলাই থেকে ফের যাত্রার অনুমতি দিয়েছে প্রশাসন। ৩ জুলাই থেকে শুরু হওয়া এই যাত্রায় এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষের বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। যাত্রা চলবে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত। ফলে এই সংখ্যা প্রায় ১০ লক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement