Advertisement

Amit Shah on Naxalism: নকশাল-মাওবাদের জন্য কংগ্রেসকে দুষলেন শাহ, বললেন, 'মোদী জমানায় খতমের মুখে'

Amit Shah Naxalism: 'কংগ্রেস আমলে আদিবাসীদের সংখ্যা কমে গেল কেন?' প্রশ্ন তুললেন অমিত শাহ। সোমবার নকশাল দমন নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, '১৯৭০ থেকে ২০০৪, এই দীর্ঘ সময় ধরে মাওবাদীদের যে ভিত তৈরি হয়েছিল, তার পুরোটাই কংগ্রেসেরই আমলে।'

সোমবার নকশাল দমন নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার নকশাল দমন নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 7:34 PM IST
  •  'কংগ্রেস আমলে আদিবাসীদের সংখ্যা কমে গেল কেন?' প্রশ্ন তুললেন অমিত শাহ।
  • সোমবার নকশাল দমন নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
  • অমিত শাহ বলেন, দেশ এখন প্রায় ‘নকশালমুক্ত’ই বলা যায়।

Amit Shah Naxalism: 'কংগ্রেস আমলে আদিবাসীদের সংখ্যা কমে গেল কেন?' প্রশ্ন তুললেন অমিত শাহ। সোমবার নকশাল দমন নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, '১৯৭০ থেকে ২০০৪, এই দীর্ঘ সময় ধরে মাওবাদীদের যে ভিত তৈরি হয়েছিল, তার পুরোটাই কংগ্রেসেরই আমলে।' এরপর তিনি এও দাবি করেন যে, 'বস্তারে নকশাল কার্যকলাপ কার্যত শেষ।' কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তাঁর অভিযোগ, অতীতে নকশালপ্রভাবিত অঞ্চলে তৎকালীন সরকার কোনও কাজই করেনি। আদিবাসীদের উন্নয়নের জন্য কিছুই করা হয়নি। আর সেই কারণেই নকশালবাদ বাসা বাঁধে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। 

লোকসভায় নকশাল দমন নিয়ে কেন্দ্রের পদক্ষেপের খতিয়ান তুলে ধরতে গিয়ে শাহ বলেন, দেশ এখন প্রায় ‘নকশালমুক্ত’ই বলা যায়। কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। আগে যে সব গ্রাম কার্যত বিচ্ছিন্ন ছিল, সেখানে আজ উন্নয়ন পৌঁছে গিয়েছে বলে জানান তিনি।

ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় আদিবাসী সমাজ বীরসা মুন্ডা(Birsa Munda)-র মতো নেতাদের শ্রদ্ধা করত। কিন্তু প্রশাসনিক দুর্বলতার কারণে ধীরে ধীরে তাঁদের একাংশ মাওবাদী মতাদর্শের দিকে ঝুঁকে পড়ে। অমিত শাহের কথায়, 'রাষ্ট্র তাঁদের কাছে পৌঁছয়নি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এর সঙ্গে ভুল ন্যারেটিভও ছড়ানো হয়েছিল।'

এরপর বলেন, 'এটি নরেন্দ্র মোদীর(Narendra Modi) সরকার। কেউ অস্ত্র তুলে নিলে কড়া হাতে মোকাবিলা করা হবে।' তাঁর বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানকে অস্বীকার করে হিংসার পথে হাঁটা কখনওই গ্রহণযোগ্য নয়।

নকশালবাদের মূল কারণ নিয়েও আলাদা ব্যাখ্যা দেন শাহ। তাঁর মতে, এটি উন্নয়নের অভাবজনিত সমস্যা নয়। বরং, মতাদর্শগত প্রশ্ন। এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর(Indira Gandhi) নীতির সমালোচনা করে তিনি দাবি করেন, ১৯৭০-এর দশকে রাজনৈতিক কারণে বামপন্থী মতাদর্শকে উৎসাহ দেওয়ার ফলেই নকশালবাদের বিস্তার ঘটে।

বিরোধীদের দিকেও তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের একাংশ নকশালপন্থীদের প্রতি সহানুভূতিশীল। প্রশ্ন তোলেন, '১৯৭০ থেকে এত বছরেও কেন এই সমস্যার সমাধান করতে পারেননি তাঁরা?'

Advertisement

নকশাল সমস্যা একসময় কতটা ভয়াবহ ছিল, সেই ছবিও তুলে ধরেন শাহ। তাঁর বক্তব্য, দেশের অন্তত ১২টি রাজ্য; যেমন ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশা ও মহারাষ্ট্র; একসময় ‘রেড করিডর’-এর অংশ ছিল। সেখানে কার্যত আইনের শাসন ভেঙে পড়েছিল। কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করত। গত কয়েক দশকে প্রায় ২০ হাজার যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। আরও জানান, নকশালদের ব্যবহৃত অস্ত্রের ৯২ শতাংশই পুলিশের কাছ থেকে লুট করা হয়েছিল।

কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, কোবরা ইউনিট, রাজ্য পুলিশ এবং স্থানীয় আদিবাসী সমাজের ভূমিকার প্রশংসা করেন শাহ। তাঁর কথায়, এখন প্রশাসনিক পরিষেবা এবং জনকল্যাণে জোর দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে স্কুল, হাসপাতাল, রেশন দোকান গড়ে উঠছে। মানুষ আধার কার্ড, রেশন কার্ড পাচ্ছেন। এলপিজি গ্যাস সংযোগও দেওয়া হচ্ছে।  

Read more!
Advertisement
Advertisement