Advertisement

Amit Shah Loksabha: 'আপনারা সব সিট মুসলিম মহিলাদের দিন না', সংরক্ষণের দাবি তুলতেই অখিলেশকে কটাক্ষ শাহের

Amit Shah on Caste Census: 'সমাজবাদী পার্টি চাইলে নিজেদের সব আসন মুসলিম মহিলাদের দিতে পারে, আমার আপত্তি নেই।' সংসদে অখিলেশ যাদবের উদ্দেশে এমনটাই বললেন অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক তরজার আগুনে রীতিমতো ঘি ঢাললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, 'ওদের হাতে থাকলে বাড়ি বাড়ি গিয়ে জাতিও ঠিক করে দিত।'সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, 'ওদের হাতে থাকলে বাড়ি বাড়ি গিয়ে জাতিও ঠিক করে দিত।'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 12:26 PM IST
  • এদিন জনগণনা ও জাতিগত গণনা বিল নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন।
  • বৃহস্পতিবারের অধিবেশনের শুরুতই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।
  • লোকসভায় অমিত শাহ জানান, দেশে জনগণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Amit Shah on Caste Census: 'সমাজবাদী পার্টি চাইলে নিজেদের সব আসন মুসলিম মহিলাদের দিতে পারে, আমার আপত্তি নেই।' সংসদে অখিলেশ যাদবের উদ্দেশে এমনটাই বললেন অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক তরজার আগুনে রীতিমতো ঘি ঢাললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন জনগণনা ও জাতিগত গণনা বিল নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। আর সেই সময়েই বৃহস্পতিবারের অধিবেশনের শুরুতই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।

লোকসভায় অমিত শাহ জানান, দেশে জনগণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি গোটা দেশকে জানাতে চাই, জনগণনা শুরু হয়ে গিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে জাতিগত গণনাও হবে এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করা হচ্ছে।' সেই সময়ই সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, 'ওদের হাতে থাকলে বাড়ি বাড়ি গিয়ে জাতিও ঠিক করে দিত।'

সংরক্ষণ নীতিতেও কড়া অবস্থান নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করে তিনি বলেন, 'মুসলিম মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের দাবি অসাংবিধানিক। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া সংবিধানবিরোধী।'

অন্যদিকে, নারী সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তাঁর অভিযোগ, এই বিল নিয়ে কোনও আলোচনাই হয়নি। তাঁর কথায়, 'এটা কোনও ইস্যুই নয়। আসল ব্যাপারটা হল; দেশে দুর্নীতি বাড়ছে। যারা মহিলাদের শোষণ করে, তারাই এখন মহিলাদের নামে বড় বড় কথা বলছে।'

তিনি আরও দাবি করেন, সংসদে উপস্থিত মহিলা সাংসদদের মতামত নেওয়া হয়নি। কোনও আলোচনাও হয়নি। তাঁর অভিযোগ, 'কাউকে ডাকা হয়নি, কোনও আলোচনা হয়নি। নির্বাচন চলছে, আর তার মাঝেই এই বিল পাশ করানো হচ্ছে। এটা একটা নাটক।'

লোকসভায় জনগণনা ও নারী সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, তারা সংবিধান মেনেই কাজ করছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সরকারের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আসন্ন নির্বাচনের আগে এই বিতর্ক বেশ তাৎপর্যপূর্ণ। জনগণনা ও সংরক্ষণ; এই দুই ইস্যুই এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে। এর প্রভাব ভোটের ফলাফলেও কি পড়তে পারে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement