Advertisement

Assam Accident: অসমের কাজিরাঙায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২৩, বেশিরভাগই পড়ুয়া

গোলাঘাটের এসএসপি স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, ২৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলেই রয়েছি। বাস থেকে দেহ উদ্ধার করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।' দুর্ঘটনার সময় মিনি বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বরা। তিনি উদ্ধার ও ত্রাণকাজের তদারকি করছেন।

কাজিরাঙায় ভয়াবহ পথদুর্ঘটনাকাজিরাঙায় ভয়াবহ পথদুর্ঘটনা
Aajtak Bangla
  • কাজিরাঙা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 5:52 PM IST
  • ২৩ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার
  • অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা?
  • গাড়ির বিরুদ্ধে আগে থেকেই ১৩টি ট্র্যাফিক চালান

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথদুর্ঘটনা। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একটি ট্রাকের সঙ্গে মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মিনি বাসটি বেশির ভাগই ছাত্র-ছাত্রী ছিল। 

মিনি বাসটি বোকাখাট থেকে নগাঁও যাচ্ছিল। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, পুরো দুমড়ে গিয়েছে। ফলে আরও অনেক যাত্রী ওই দুমড়ে যাওয়া বাসের ভিতর আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। বেশির ভাগ আহতদের ভর্তি করা হয়েছে জোরহাট মেডিক্যাল কলেজে। এখনও উদ্ধারকাজ চলছে। গোলাঘাটের এসএসপি স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

২৩ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার

গোলাঘাটের এসএসপি স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, ২৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলেই রয়েছি। বাস থেকে দেহ উদ্ধার করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।' দুর্ঘটনার সময় মিনি বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বরা। তিনি উদ্ধার ও ত্রাণকাজের তদারকি করছেন।

অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা?

পুলিশের প্রাথমিক অনুমান, মিনি বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। পাশাপাশি পার্কের কাছে জারি করা বিধিনিষেধও অমান্য করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের ধারণা, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মিনিবাসটি একটি কন্টেনার ট্রাকে ধাক্কা মারে। এসএসপি স্বপ্ননীল ডেকা বলেন, 'বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং পার্কের কাছে জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করেছিল। আমাদের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মিনিবাসটি কন্টেনার ট্রাকে ধাক্কা মারে।'

গাড়ির বিরুদ্ধে আগে থেকেই ১৩টি ট্র্যাফিক চালান

দুর্ঘটনার পর মিনি বাসটির ট্রাফিক চালানের তথ্যও সামনে এসেছে। জানা গিয়েছে, গাড়িটির বিরুদ্ধে আগে মোট ১২টি ট্রাফিক চালান কাটা হয়েছিল। সেগুলির জন্য মোট ৩৮,৫০০ টাকা জরিমানা মেটানো হয়েছে। তবে আরও একটি ৪,০০০ টাকার চালান এখনও বকেয়া রয়েছে। অসমে বাণিজ্যিক গাড়ির অতিরিক্ত গতিতে চলার ক্ষেত্রে ৪,০০০ টাকা জরিমানা ধার্য রয়েছে। ফলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির বিরুদ্ধে অতীতে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ এবং বকেয়া চালানের বিষয়টি সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে।

Advertisement

অসমের মন্ত্রিসভার সদস্য তথা স্থানীয় বিধায়ক অতুল বরা জানিয়েছেন, গুয়াহাটি থেকে ফেরার পথে তিনি নিজেই দুর্ঘটনাটি দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন পড়ুয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। নিজের গাড়িও উদ্ধারকাজে ব্যবহার করার জন্য পাঠান। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিজেদের গাড়ি নিয়ে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।

Read more!
Advertisement
Advertisement