Advertisement

Delhi Building Fire: দিল্লির বিবেক বিহারের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত ৯

রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষ্মী থাকল দিল্লি। এই শহরের বিবেক বিহারের একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। আর শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও চারজন আহত হয়েছেন।

দিল্লিতে ভয়াবহ আগুনদিল্লিতে ভয়াবহ আগুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষ্মী থাকল দিল্লি
  • বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে
  • এই ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে

রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষ্মী থাকল দিল্লি। এই শহরের বিবেক বিহারের একটি চারতলা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। আর শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও চারজন আহত হয়েছেন।

কেন আগুন লেগেছে? 
এখনও এই বিষয়টা নিশ্চিত করে জানাতে পারছে না পুলিশ বা দমকল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকেই লেগেছে আগুন। শীতাতপ যন্ত্রে বিস্ফোরণের কারণেই এহেন আগুন লেগেছে।

আগুন লাগার পর কী ব্যবস্থা?
ভোররাতে আগুন লাগে এই বিল্ডিংয়ে। রাত ৩টা ৪৭ মিনিট নাগাদ এই ঘটনার খবর পায় প্রশাসন। এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় পুলিশ। তার কিছুক্ষণের মধ্যেই দমকলের গাড়িগুলিও সেখানে এসে পৌঁছয়।

১২টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। তারাই আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পাশাপাশি উদ্ধার কাজ চালায়।

যতদূর খবর, আগুনে নিহত নয়জনের মধ্যে পাঁচজনের দেহ এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের দেহ পাওয়া গিয়েছে সিঁড়িতে। এছাড়া একজনের দেহ প্রথম তলা থেকে উদ্ধার করা হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত এক ডজনেরও বেশি মানুষকে আগুন থেকে উদ্ধার করা হয়েছে। তবে পরিস্থিতি ভাল নয়। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পুলিশের মতে, আগুন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার ফ্ল্যাটগুলিতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সেই কারণেই তাড়াতাড়ি উদ্ধার অভিযান শুরু করতে হয়। তাতে কিছু মানুষকে বাঁচানো গিয়েছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই আগুন প্রসঙ্গে এক শীর্ষ পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, 'অগ্নিনির্বাপণ অভিযানের সময় প্রায় ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।' উদ্ধার হওয়া মানুষের মধ্যে দু’জন সামান্য আহত। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই আধিকারিক জানান।


 

Read more!
Advertisement
Advertisement