Advertisement

Bageshwar Baba: 'রামকথা বন্ধ হলে নমাজ বন্ধেরও দাবি উঠবে', বাগেশ্বর বাবার মন্তব্যে ফের বিতর্ক

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী একটি রামকথা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বহু নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে বাগেশ্বর বাবা বলেন, 'আমার কথা বন্ধের চেষ্টা হলে নমাজ বন্ধেরও দাবি উঠবে।'

Aajtak Bangla
  • প্রতাপগড়, উত্তরপ্রদেশ,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ধীরেন্দ্র শাস্ত্রী রামকথার আয়োজন করেন
  • 'কথা বন্ধের চেষ্টা হলে নমাজও বন্ধের দাবি উঠবে'
  • মঞ্চ থেকে এ ভাবেই কার্যত হুঁশিয়ারি বাগেশ্বর বাবার

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী একটি রামকথা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বহু নেতা উপস্থিত ছিলেন এবং ধর্মীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনাও হয়। তবে অনুষ্ঠান চলাকালীন ধীরেন্দ্র শাস্ত্রী ধর্মীয় কাহিনি ও ধর্মোপদেশ বন্ধ করার প্রচেষ্টা নিয়ে সরব হন। এমন একটি মন্তব্য করে বসেন, যা রাজনৈতিক মহলে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি বলেন, 'যদি কথা বন্ধ করার দাবি ওঠে তাহলে নমাজও বন্ধ করার দাবি উঠবে। এতে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।'

ধীরেন্দ্র শাস্ত্রী স্পষ্ট ভাবে বলেন, 'ধর্মীয় আলোচনা ও কথা বন্ধ করা উচিত নয়। কথা শুধু বক্তারই নয়, শ্রোতারও উপকার করে। এই ধরনের অনুষ্ঠান সমাজে ধর্মীয় ও আধ্যাত্মিক সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করে।'

বাগেশ্বর বাবার কথা অনুষ্ঠান আয়োজন নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগেরও জবাব দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, ধর্মীয় কথা অনুষ্ঠানগুলি প্রায়শই নির্বাচনের বছরগুলিতে অয়োজিত হয়। সেই কারণে মানুষ প্রায়শই এই অনুষ্ঠানগুলিকে রাজনীতির সঙ্গে যুক্ত করে। তবে তিনি বলেছেন, তাঁর লক্ষ্য নির্বাচনী রাজনীতি নয়। বরং সনাতন ধর্মের প্রচার। 

ধীরেন্দ্র শাস্ত্রীর মতে, এই ধরনের অনুষ্ঠান থেকে কোনও রাজনৈতিক দল লাভবান হলে, সেটা সেই দলেরই নিজস্ব ব্যাপার। ধীরেন্দ্র শাস্ত্রী মথুরায় একটি বিশাল কৃষ্ণ মন্দির নির্মাণের অঙ্গীকারও করেন। 

প্রতাপগড়ের রামকথা মঞ্চ অনুষ্ঠিত এই কথা অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ধীরেন্দ্র শাস্ত্রীর 'কথা বন্ধ হলে নমাজও বন্ধ হবে' মন্তব্য তীব্র চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement