Advertisement

Beer Price: গরম পড়তেই বিয়ারের দাম আবার বাড়ছে, সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সুরাপ্রেমীদের পকেটেও। কারণ, যুদ্ধের উত্তাপে ঠান্ডা বিয়ারও ছ্যাঁকা দেবে এবার। আশঙ্কা করা হচ্ছে, হু হু করে দাম বাড়তে পারে বিয়ারের। ফলে গরমে চিলড বিয়ার নিয়ে পার্টি করার প্ল্যান রাতারাতি ভেস্তে যেতে পারে। কত টাকা হবে ৬৫০ ML বোতলের দাম?

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • বাড়তে চলেছে বিয়ারের দাম
  • কত হবে ৬৫০ ML বিয়ারের বোতলের দাম?
  • ক্যান বিয়ার কিনলে আরও বেশি টাকা খসবে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ কেবলমাত্র হেঁশেলে নয়, পড়তে চলেছে সুরাপ্রেমীদের পকেটেও। কারণ, যুদ্ধের উত্তাপে ঠান্ডা বিয়ারও ছ্যাঁকা দেবে এবার। আশঙ্কা করা হচ্ছে, হু হু করে দাম বাড়তে পারে বিয়ারের। ফলে গরমে চিলড বিয়ার নিয়ে পার্টি করার প্ল্যান রাতারাতি ভেস্তে যেতে পারে। 

যুদ্ধের প্রভাব এবার মদের বাজারে
গ্যাসের সঙ্কটের জেরে কাচের বোতল তৈরির খরচ বেড়েছে। অ্যালুমিনিয়াম আমদানিতে দেরি হওয়ায় ক্য়ান উৎপাদনও কমেছে। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশ, এবং জ্বালানির জন্য অনেকটাই মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। প্রায় ৪০ শতাংশ গ্যাস আছে কাতার থেকে। কিন্তু ইরানের হামলার কারণে কাতারের রফতানি আংশিক ভাবে ব্যাহত হয়েছে। ফলে ভারতে গ্যাসের জোগান কমে গিয়েছে। 

কেন বাড়ছে দাম?

ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রয়টার্স সংবাদসংস্থাকে জানিয়েছে,Heineken, Anheuser-Busch InBev এবং Carlsberg-এর মতো বড় সংস্থাগুলি এতে প্রভাবিত হয়েছে। কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ছে। কাগজের কার্টনের দামও দ্বিগুণ হয়েছে। লেবেল ও টেপের মতো অন্যান্য প্যাকেজিং সামগ্রীর দামও বেড়েছে। 

গ্যাস উৎপাদন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ঘাটতির কারণে অনেক কাচের বোতল প্রস্তুতকারক সংস্থা আংশিক বা পুরোপুরি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। একই সময়ে গ্রীষ্মকালে চিলড বিয়ারের চাহিদা বাড়ার সময়ে অ্যালুমিনিয়াম ক্যাননের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। 

ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংস্থার ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি বলেন, 'আমরা ১২-১৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি। সদস্য সংস্থাগুলিকে রাজ্যগুলির সঙ্গে পৃথক ভাবে যোগাযোগ করতে বলেছি।' তিনি আরও বলেন, 'উৎপাদন খরচ এতটাই বেড়েছে অনেক ক্ষেত্রে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।'

ভারতের বিয়ার বাজার ২০২৪ সালে প্রায় ৭.৮ বিলিয়ন ডলারের ছিল এবং ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাজারে Heineken প্রায় অর্ধেক অংশ দখল করে আছে, আর Anheuser-Busch InBev ও Carlsberg প্রায় ১৯% করে শেয়ার রাখে। এছাড়াও Bira ও Simba-এর মতো ছোট সংস্থাও বাজারে রয়েছে। 

Advertisement

ভারতের মদ শিল্প কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় দাম বাড়াতে গেলে রাজ্য সরকারের অনুমতি লাগে। ২৮টি রাজ্যের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যের অনুমোদন প্রয়োজন। সংস্থাটি জানিয়েছে, যেসব রাজ্য দাম বাড়ানোর অনুমতি দেবে না, সেখানে সরবরাহ বজায় রাখা কঠিন হতে পারে।

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কাচ শিল্পের একটি সংস্থা, ফাইন আর্ট গ্লাস ওয়ার্কসের CEO নীতিন আগরওয়াল জানিয়েছেন, গ্যাসের অভাবে তিনি তার কারখানায় উৎপাদন ৪০% কমিয়েছেন এবং দাম ১৭-১৮%। 

কত টাকা বাড়বে বিয়ারের দাম?

ফলে এক ধাক্কায় বাড়তে পারে বিয়ারের দাম, যা সুরাপ্রেমীদের কাছে নিঃসন্দেহে দুঃসংবাদ। ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারের কাছে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। 

ভারতে গ্রীষ্মকালে বিয়ারের চাহিদা তুঙ্গে থাকে। ঠিক এই সময়েই উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি এই বাড়তি খরচের বোঝা ক্রেতাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে বলেই আশঙ্কা। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রেই চড়া দামে বিয়ার কিনতে হতে পারে সুরাপ্রেমীদের। যাঁরা ক্যানড বিয়ার বেশি পছন্দ করেন, তাঁদের পকেটে চাপ আরও বাড়তে পারে। কারণ অ্যালুমিনিয়ামের দাম বাড়ায় ক্যানড বিয়ারের দাম বোতলের তুলনায় বেশি বাড়ার আশঙ্কা রয়েছে।  

 ১২ থেকে ১৫ শতাংশ দাম বাড়লে বহুলপ্রচলিত ব্র্যান্ডগুলির ৬৫০ মিলি বোতলের দাম ২০ থেকে ২৫ টাকা বেশিতে কিনতে হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement