Advertisement

'ইয়ে তো ব্যস ঝাঁকি হ্যায়...' বললেন শুভেন্দু, মিটিং সেরে আহ্লাদে আটখানা সুদীপ, শতাব্দীরাও

দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে মধ‍্যাহ্নভোজের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির বঙ্গভবনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সংসদ ভবনের দিকে যাত্রা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও।

 'কেউ ফিরবে না', বঙ্গভবনে শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে বলছেন শতাব্দী, উচ্ছ্বসিত সুদীপও 'কেউ ফিরবে না', বঙ্গভবনে শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে বলছেন শতাব্দী, উচ্ছ্বসিত সুদীপও
Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 5:17 PM IST

দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে মধ‍্যাহ্নভোজের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  দিল্লির বঙ্গভবনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সংসদ ভবনের দিকে যাত্রা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে  এনসিপিআই সাংসদদের  বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বৈঠক শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন , 'ইয়ে তো ব্যস ঝাঁকি হ্যায়, আগে দেখুন কী হয়।'

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এদিন  সংসদ ভবনে এনডিএর সমন্বয় বৈঠকে যোগ দেন এনসিপিআই সাংসদরা। গত মঙ্গলের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।  এদিন ‘মঙ্গল মিলন’ বৈঠকে  মোদী-শাহের সারিতেই দেখা যায়  সুদীপ  বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এদিনের বৈঠক ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল৷ এদিন বৈঠকে যোগ দেন মোট ২২ জন সাংসদ। যারমধ্যে এনসিপিআই-এর ১৯ জন সাংসদ ছাড়াও ছিলেন রাজ্যসভায় বিজেপির তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ৷ ছিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। যদিও এই তিন সাংসদকে এনডিএর ‘মঙ্গল মিলন’ বৈঠকে দেখা যায়নি। তবে এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলে আগেই জানিয়েছিলেন আবু তাহেররা। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে উচ্ছাসিত দেখা যায় এনসিপিআই সাংসদদের। জল্পনা উস্কে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা ২০ জনই আছি। সংখ্যাটা বাড়তেও পারে।' কে কে আসতে পারে, প্রশ্ন করা হলে রচনা বলেন, 'বুঝে নিন।' সাংসদ শতাব্দী রায় বলেন, এনসিপিআই নিয়ে কোনও আলোচনা হয়নি। এলাকার উন্নয়ন ও অন্যান্য বিষয়ে কথা হয়েছে।' বৈঠক শেষে বেরিয়ে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলেন, 'বৈঠকে এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্ট ভাবে কোনও আলোচনা হয়নি। মূলত আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েই কথা হয়েছে। বৈঠক ভীষণ ভাল ও ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বৈঠক করব।' জানা যাচ্ছে,  সাংসদ তহবিলের অর্থ যাতে সেই প্রকল্পগুলিতেই খরচের উপরে এনসিপিআই সাংসদরা জোর দেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷
 
তবে দ্বিতীয় দিনও এনডিএ-র বৈঠকে গেলেন না মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান ও বহরমপুরের ইউসুফ পাঠান। এখানে গরহাজিরা নিয়ে আবু তাহেরের সাফ কথা, 'আমরা এনসিপিআইয়ে আছি। এনডিএ-তেও নেই, বিজেপিতেও নেই।' মঙ্গলেই দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেদের সংসদীয় এলাকায় উন্নয়নের স্বার্থে সেই বৈঠকে যোগ দেন তিন সাংসদ। এই তিন সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে যাওয়া প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, যাঁরা অপমানিত হয়ে এসেছেন তার আর কেউ ফিরে যাবেন না।  সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে এলাকার উন্নয়ন নিয়ে সাংসদ ও বিধায়কদের মধ্যে বৈঠক করানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement