Advertisement

Bengaluru Airport Staff Molestation: কোরিয়ান তরুণীর বুক-গোপনাঙ্গ স্পর্শ, শ্লীলতাহানির অভিযোগ বেঙ্গালুরু এয়ারপোর্ট কর্মীর বিরুদ্ধে

ফের ভারতে এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। এবার এক কোরিয়ান তরুণীকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ওই মহিলার দাবি, ব্যাগ চেক করার নাম করেই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। সেই মর্মে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্ত। 

বেঙ্গালুরুর এয়ারপোর্টবেঙ্গালুরুর এয়ারপোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 11:14 AM IST
  • ফের ভারতে এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ
  • এক কোরিয়ান তরুণীকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ
  • ব্যাগ চেক করার নাম করেই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে

ফের ভারতে এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। এবার এক কোরিয়ান তরুণীকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ওই মহিলার দাবি, ব্যাগ চেক করার নাম করেই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। সেই মর্মে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্ত। 

কী জানা যাচ্ছে? 
এই বিষয়টা নিয়ে ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলেন কিম সাং কুয়াং (পরিচয় খোলসা করার বিষয়ে অনুমতি দিয়েছেন তিনি)। তিনি জানিয়েছেন, এয়ারপোর্টের নিরাপত্তা যাতে আরও বৃদ্ধি পায়, সেটা তিনি চান। তবে এই ঘটনার জন্য তাঁর ভারত সম্পর্কে মতামত বদলে যাবে না বলেও দাবি করেছেন তিনি।

কবে ঘটে এই ঘটনা? 
১৯ জানুয়ারি এই ঘটনাটা ঘটে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর অভিযুক্ত তাঁর কাছে যায়। আফান আহমেদ নামের ওই ব্যক্তি তাঁর ব্যাগ পরীক্ষা করবে বলে জানায়। 

তারপরই আফান ওই মহিলাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে বুকে এবং গোপানাঙ্গে বারবার স্পর্শ করে। তারপর পিছন থেকে মহিলাকে জড়িয়ে ধরে বলেও অভিযোগ। 

এই সময় মহিলা বাধা দেন। তখন সেই ব্যক্তি, 'ওকে, ধন্যবাদ' বলে সেখান থেকে চলে যায় বলে জানিয়েছেন তরুণী।

করা হয় অভিযোগ? 
এই ঘটনার পর হতচকিত হয়ে যান সেই মহিলা। তিনি সঙ্গে সঙ্গে অভিযোগ করেন এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীদের কাছে। আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই আহমেদকে আটক করে এয়ারপোর্ট অথারিটি। পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের কাছে। ইতিমধ্যেই ঘটনার জন্য FIR হয়েছে। সেই মতো শুরু হয়ে গিয়েছে তদন্ত। 

 

Read more!
Advertisement
Advertisement