Advertisement

Bengaluru: ধার নেওয়ার টাকার সুদ দিতে পারেননি, মহিলার নগ্ন করে ভিডিও রেকর্ড! ভাইরালের হুমকি

আর্থিক সমস্যায় পড়ে ঋণ নিয়েছিলেন বেঙ্গালুরুর এক মহিলা। সেই ঋণের সুদ দিতে পারছিলেন না বলে তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগ। এমনকী সেই ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। পুলিশের জালে ৩ সুদের কারাবারী।

ধৃত ৩ সুদের কারবারী ধৃত ৩ সুদের কারবারী
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • আর্থিক সমস্যায় পড়ে ঋণ নিয়েছিলেন বেঙ্গালুরুর মহিলা
  • ঋণের সুদ দিতে না পারায় অপহরণ করে নগ্ন ভিডিও রেকর্ড
  • ভিডিও ভাইরাল করার হুমকি, শেষ পর্যন্ত গ্রেফতার সুদের কারবারীরা

ঋণের সুদ না দেওয়ায় এক মহিলাকে অপহরণ করে, নগ্ন করে মারধরের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ২ মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা ওই মহিলার নগ্ন অবস্থার একটি ভিডিও রেকর্ড করে এবং টাকা শোধ না করলে সেটি প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।

ঘটনাটি প্রকাশ্যে আসে মহিলার মা চন্দ্র লেআউট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করার পর। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মহিলার সন্ধান পায় এবং তাঁকে উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেশমা বানু, নাজাথ এবং রেশমার স্বামী সুহেলকে।

২ জনের থেকে ঋণ নিয়েছিলেন মহিলা
পুলিশের দাবি, প্রায় ২ বছর আগে রেশমা বানুর কাছ থেকে ওই মহিলা ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। পরে রেশমার মাধ্যমে নাজাথের কাছ থেকেও আরও ৫০ হাজার টাকা ধার নেন তিনি।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা আর্থিক সমস্যার মধ্যে ছিলেন। প্রায় ৬ মাস ধরে তিনি ঋণের সুদ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি, ২ মাস ধরে ঋণের কিস্তিও দিতে পারেননি। এরপর তিনি রেশমার ফোন নম্বর ব্লক করে মায়ের বাড়িতে চলে যান।

কাজ দেওয়ার নাম করে ডেকে পাঠানোর অভিযোগ
দন্তকারীদের দাবি, নাজাথ ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন এবং কাজ দেওয়ার কথা বলে তাঁকে একটি বাড়িতে ডেকে পাঠান। সেখানে পৌঁছনোর পর রেশমা এবং তাঁর স্বামী সুহেলও সেখানে আসেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগ, এরপর ৩ জন মিলে ওই মহিলাকে মারধর করেন। একটি ছুরি দিয়ে তাঁকে আক্রমণ করার পর জোর করে একটি অটোরিকশায় তোলে। পরে তাঁকে কুম্বালগোডুর কাছে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ।

নগ্ন করে ভিডিও, ভাইরাল করার হুমকি 
পুলিশের অভিযোগ, ওই মহিলাকে নগ্ন করে তাঁর ভিডিও রেকর্ড করা হয়। ঋণের টাকা শোধ না করলে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

Advertisement

এদিকে, মহিলার মা থানায় নিখোঁজের অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে ওই মহিলার অবস্থান চিহ্নিত করা হয় এবং তাঁকে উদ্ধার করা হয়। এরপর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ, মারধর এবং হুমকির অভিযোগের পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের ভূমিকা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement