Advertisement

CJP Arrest: মহালয়ার আগেই অভিজিত্‍ দীপকে, রাঙ্কাদের গ্রেফতার করা হবে, বড় দাবি CJP-র সৌরভের

রবিবার গভীর রাতে একটি পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, সরকার সিজেপি নেতৃত্বকে গ্রেফতার করার প্ল্যানিং করছে। এই ধরনের 'স্বৈরাচারী পদক্ষেপ' নিয়ে সরকার যদি মনে করে যে আগামিদিনে প্রতিবাদ দমন করা যাবে, তাহলে তারা ভুল করছে।

সিজেপি নেতাদের গ্রেফতার করবে সরকার? (ছবি: পিটিআই)সিজেপি নেতাদের গ্রেফতার করবে সরকার? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 9:14 AM IST
  • রবিবার গভীর রাতে একটি পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন
  • সরকার সিজেপি নেতৃত্বকে গ্রেফতার করার প্ল্যানিং করছে
  • এই ধরনের 'স্বৈরাচারী পদক্ষেপ' নিয়ে সরকার যদি মনে করে যে আগামিদিনে প্রতিবাদ দমন করা যাবে, তাহলে তারা ভুল করছে

গ্রেফতার করা হবে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা সহ অন্যান্য শীর্ষ নেতাদের। ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আগেই তাঁদের গ্রেফতার করার পরিকল্পনা করেছে সরকার। এমনটাই দাবি করলেন সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস। এমনকী তাঁকেও গ্রেফতার করা হবে আশঙ্কা করেছেন তিনি।  


মাথায় রাখতে হবে, ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এ নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।

রবিবার গভীর রাতে একটি পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, সরকার সিজেপি নেতৃত্বকে গ্রেফতার করার প্ল্যানিং করছে। এই ধরনের 'স্বৈরাচারী পদক্ষেপ' নিয়ে সরকার যদি মনে করে যে আগামিদিনে প্রতিবাদ দমন করা যাবে, তাহলে তারা ভুল করছে।

তিনি লেখেন, 'সরকার আমাকে, অভিজিৎ, আশুতোষ, রত্না এবং কক্‌রোচ জনতা পার্টির অন্যান্য নেতাদের গ্রেফতার করার প্ল্যানিং করছে। সরকার যদি মনে করে যে এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপ কাজ করবে, তাহলে ভুল করছে! তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা সকলের কাছে আবেদন করছি, আমরা থাকি বা না থাকি, নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যান।'

তিনি আরও বলেন, 'আমরা সবসময় জেল বা তার থেকেও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু এটা বড় ভুল হবে। তরুণরা এটা মেনে নেবে না। প্রতিবাদ চালাতে হবে। ১০ অক্টোবর থেকে সবচেয়ে বড় জনসমাবেশ নিশ্চিত করতে ভারতের মানুষের এগিয়ে আসা উচিত।'

সৌরভ দাসের অভিযোগের সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

মধ্যরাতের পরে একটি পোস্টে তিনি লেখেন, '@AmitShah, কতজনকে গ্রেফতার করবেন? ১০ অক্টোবর গোটা দেশ আসছে।'

এসআইআর নিয়ে মুম্বইয়ে সিজেপি-র প্রতিবাদ
সিজেপি-র এই অভিযোগের কয়েক দিন আগেই মুম্বইয়ের শিবাজি পার্কে প্রতিবাদ কর্মসূচি করেছিল সংগঠনটি। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। এই প্রতিবাদে সমর্থন জানিয়েছিল শিবসেনা। তারপরই দাবি করা হচ্ছে, সিজেপির প্রথম সারির নেতাদের এবার গ্রেফতার করা হতে পারে। 

Advertisement

প্রসঙ্গত, গত মাসে অসমে সংগঠনের আশুতোষ সহ অনেক নেতাকে ১২ ঘণ্টার জন্য আটক করেছিল অসম পুলিশ। এরপর বিজেপি সরকারকে নিশানা করে রাঙ্কা। তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement