Bihar Election Result 2025 Live: 'বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব', হুঙ্কার মোদীর

Aajtak Bangla | Kolkata | 14 Nov 2025, 7:58 PM IST

আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সিতে কে বসতে চলেছেন? আজ মিলছে সে প্রশ্নের উত্তর। প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষাতেই RJD, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং তিন বামদলের ‘মহাগঠবন্ধন’ পিছিয়ে। NDA ফের ক্ষমতায় আসতে চলেছে পটনায়, এমনটাই ইঙ্গিত দিয়েছে এক্সিট পোল। তবে সবক্ষেত্রেই যে এই বুথফেরত সমীক্ষার ফল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, তেমনটা নয়।

গামছা উড়িয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সিতে কে বসতে চলেছেন? আজ মিলছে সে প্রশ্নের উত্তর। প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষাতেই RJD, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং তিন বামদলের ‘মহাগঠবন্ধন’ পিছিয়ে। NDA ফের ক্ষমতায় আসতে চলেছে পটনায়, এমনটাই ইঙ্গিত দিয়েছে এক্সিট পোল। তবে সবক্ষেত্রেই যে এই বুথফেরত সমীক্ষার ফল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, তেমনটা নয়। এটি কেবলমাত্র একটি আভাস। আজ সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে।  EVM গণনার সময় অসঙ্গতি থাকলে দেখা হবে VVPAT স্লিপ। নির্বাচন কমিশনের অফিসিয়াল ফল https://results.eci.gov.in-তে পাওয়া যাবে। এবার ভোটের হার ৬৭.১৩%। ১৯৫১ সালের পর থেকে এটাই সর্বোচ্চ ভোটাদান বিহারে। এখনও পর্যন্ত ২,৬১৬ জন প্রার্থীর কেউই পুনর্নির্বাচনের দাবি করেননি। ১২টি স্বীকৃত রাজনৈতিক দলও চায়নি পুনর্নির্বাচন। ভোটদানের ক্ষেত্রে অবশ্য নজির গড়েছে বিহার। নির্বাচনী ইতিহাসে বিহারের এবারের ভোটদান সর্বকালীন রেকর্ড। 

7:55 PM (5 months ago)

বাংলা নিয়ে বড় কথা বললেন মোদী

Posted by :- Subhankar Mitra

পশ্চিমবঙ্গের কর্মীদের নতুন উৎসাহ দিয়েছে বিহার। গঙ্গাজি বিহার দিয়ে বয়ে পৌঁছয়। বিহার বাংলা জয়ের রাস্তা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উপড়ে দেব।

7:53 PM (5 months ago)

মোদীর আক্রমণে কংগ্রেস

Posted by :- Subhankar Mitra

মুসলিম লিগি মাওবাদী কংগ্রেস হয়ে গিয়েছে। এখন কংগ্রেস মানে MMC। এটাই এখন কংগ্রেসের অ্যাজেন্ডা। এজন্য কংগ্রেসের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাঁরা নেতিবাচক রাজনীতির বিরোধিতা করছেন। আগামী দিনে কংগ্রেস ভেঙে যেতে পারে।

7:36 PM (5 months ago)

উন্নয়নবিরোধীদের জবাব: মোদী

Posted by :- Subhankar Mitra

বিহারে জঙ্গলরাজ আর ফিরবে না। বিহার উন্নয়নের রাস্তায় এগিয়ে চলেছে। এই যাত্রা থামবে না। উন্নয়নবিরোধীদের জবাব দিয়েছে বিহার। ওরা বলত, বিহারে এক্সপ্রেসওয়ে চাই না। বিহারে কারখানা চাই না। এটা উন্নয়নভিত্তির রাজনীতির জবাব।

7:25 PM (5 months ago)

নীতীশের নেতৃত্বের প্রশংসায় মোদী

Posted by :- Subhankar Mitra

দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন নীতীশ কুমার। এনডিএ কর্মীরা বুথস্তরে তালমিল রেখে কাজ করেছেন। দেশজুড়ে বিজেপি কর্মীদেরও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি।

7:22 PM (5 months ago)

সাম্প্রদায়িক ফর্মুলা ভেঙে দিয়েছেন বিহারের মানুষ: মোদী

Posted by :- Subhankar Mitra

বিহারে তোষণে MY ফর্মুলা তৈরি করেছিলেন কয়েকজন। আজকের এই জয়ের পর নতুন MY ফর্মুলা তৈরি হয়েছে। তা হল মহিলা এবং ইউথ (Youth)।

7:18 PM (5 months ago)

বিহার জয়ের পর প্রধানমন্ত্রীর ভাষণ

Posted by :- Subhankar Mitra

বিহারের মানুষ গর্দা উড়া দিয়া। আজ মাখানার পায়েস তৈরি হয়েছে ঘরে ঘরে। বিহারের মানুষ বলে দিয়েছেন, ফির একবার এনডিএ সরকার। বিহারের নির্বাচনী প্রচারে যখন জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডির কেউ বিরোধিতা করেনি। কংগ্রেসিরা অস্বস্তিতে পড়ত। জঙ্গলরাজ আর ফিরবে না বিহারে।

7:00 PM (5 months ago)

বিজেপির সদর দফতরে PM মোদী

Posted by :- Madhurma Dev

দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে বিপুল জয়ে গামছা উড়িয়ে কর্মীদের অভিনন্দন জানান। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

5:13 PM (5 months ago)

সুশাসনের জয় হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

বিহার বিধানসভা ভোটের ফল প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানালেন বিহারবাসীকে। এক্স পোস্টে তিনি লেখেন, 'সুশাসনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। জনকল্যাণের ভাবনার জয় হয়েছে। সামাজিক ন্যায়ে জয় হয়েছে।' NDA-র ঐতিহাসিক জয়ের জন্য যারা দু'হাত ভরে আশীর্বাদ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। 


 

5:04 PM (5 months ago)

আলিনগর আসনে ৮,৬০১ ভোটে এগিয়ে মৈথিলি ঠাকুর

Posted by :- Madhurma Dev

আলিনগর আসনে ৮,৬০১ ভোটে এগিয়ে মৈথিলি ঠাকুর। ছাপড়া আসন থেকে ৭,৭৩৯ ভোটে পিছিয়ে আরজেডি খেসারি লাল যাদব। করগাহার আসনে ন জন সুরাজ পার্টির ভোজপুরি গায়ক রিতেশ রঞ্জ ৫.৪৭৮৯ ভোটে পিছিয়ে। কারাকাট আসন থেকে ৪৩, ৮৫৪ ভোট পেয়ে পিছিয়ে জ্যোতি সিং।
 

5:03 PM (5 months ago)

ফের এগিয়ে তেজস্বী

Posted by :- Rupsa

রাঘোপুর আসনে ২৭ রাউন্ডের ভোটগণনা শেষে ১২ হাজার ৪০৭ ভোটে এগিয়ে গেলেন তেজস্বী যাদব। ৩০ রাউন্ড গণনা হবে এই আসনে। 

4:26 PM (5 months ago)

মোকামা থেকে জয়ী অনন্ত সিং

Posted by :- Madhurma Dev

মোকামা বিধানসভা আসনে জেডিইউ প্রার্থী অনন্ত কুমার সিং জিতেছেন। তিনি মোট ৯১,৪১৬ ভোট পেয়ে দয় নিশ্চিত করেছেন। পিছিয়ে আছেন আরজেডি প্রার্থী বীণা দেবী।

2:35 PM (5 months ago)

পিছিয়ে তেজস্বী

Posted by :- Rupsa

প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জনগণের মতামত। বিহারের মানুষ RJD তথা তেজস্বী যাদবকে বড় ধাক্কা দিয়েছে। পরিষ্কার, বিহারবাসী বিরোধী জোটকে কার্যত পরিত্যাগ করেছে। ১৬টি রাউন্ডের পর ৯ হাজার ৯১২ ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। 

1:38 PM (5 months ago)

২০০ পেরোল NDA

Posted by :- Rupsa

বিহার বিধানসভা নির্বাচনের ফলগণনা এখনও চলছে। এর মধ্যেই ডবল সেঞ্চুরি পেরিয়ে গেল NDA। বেলা দেড়টার মধ্যে ২৪৩ আসনের মধ্যে ২০১ আসনে এগিয়ে গেল শাসক জোট। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে মোটে ৩৬টি আসনে। ২০১০-এর ১৫ বছর পর ফের ২০০ পেরোল NDA। 

1:35 PM (5 months ago)

মুখ্যমন্ত্রী নীতীশই 

Posted by :- Rupsa

 

নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। বিহারে বিপুল সংখ্যক জনসমর্থন পাওয়ার পর স্পষ্ট বার্তা দিল JDU। দলের পক্ষ থেকে শুক্রবার দুপুরেই সাফ বার্তা দেওয়া হয়েছে এই নিয়ে। প্রচার পর্বে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট করে দিয়েছিলেন, বিহারে NDA-র নেতা নীতীশ কুমারই। এই নিয়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসে রেকর্ড গড়তে চলেছেন তিনি। 

1:15 PM (5 months ago)

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ ফলাফল: ট্রেন্ডে এনডিএ সুনামি, ১৯৮টি আসনে এগিয়ে

Posted by :- Soumick Majumdar

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ রীতিমতো ঝড় তুলল NDA। আপাতত ১৯৮টি আসনে এগিয়ে তারা।

1:13 PM (5 months ago)

হেডকোয়ার্টারে যাবেন নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

বিহারে বিপুল জনসমর্থন নিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে NDA। একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে BJP। এই বড় জয় নিয়ে দিল্লিতে BJP-র হেডকোয়ার্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে শুক্রবার সন্ধ্যায়। জানা গিয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছবেন হেডকোয়ার্টারে। সেখানে বক্তব্য রাখতে পারেন তিনি। 

1:03 PM (5 months ago)

সন্ধে ৬টায় দিল্লির বিজেপি অফিসে পৌঁছবেন মোদী

Posted by :- Madhurma Dev

সূত্রের খবর, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয় উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে ৬টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন। আজ বেলা ১টায় সারা দেশে জেলা স্তরে বিহারের জয় উদযাপন করবে বিজেপি।
 

12:18 PM (5 months ago)

মাত্র ১৫০০ ভোট পেয়েছেন তেজ প্রতাপ

Posted by :- Rupsa

নির্দল প্রার্থী হিসেবে লড়ে মাত্র ১৫০০ ভোট পেয়েছেন তেজ প্রতাপ। 

11:55 AM (5 months ago)

'বিহার মানে নীতীশ কুমার', পাটনায় পড়ল পোস্টার

Posted by :- Madhurma Dev

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। পাটনায় পড়েছে 'বিহার মানে নীতিশ কুমার' লেখা পোস্টার। নির্বাচন কমিশনের মতে, শুক্রবার সকালে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ট্রেন্ডে ক্ষমতাসীন এনডিএ ১৯১টি আসনে এগিয়ে যায়। গণনার ঘণ্টাখানেক পরই ১২২-এর ম্যাজিক সংখ্যা অতিক্রম করে যায়। বিরোধী মহাজোট ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৪৮ টি আসন পেয়ে অনেকটা পিছিয়ে।

 

11:51 AM (5 months ago)

বিহারে কুটুম্বা আসন থেকে ৩,০০০ ভোটে এগিয়ে এইচএএম প্রার্থী লালন রাম

Posted by :- Soumick Majumdar

বিহারে কুটুম্বা আসন থেকে ৩,০০০ ভোটে এগিয়ে এইচএএম প্রার্থী লালন রাম

11:46 AM (5 months ago)

আনন্দে মেতেছে নীতীশের সমর্থকেরা

Posted by :- Sayan

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থকরা পটনায় জেডি(ইউ) অফিসের বাইরে আনন্দে মেতেছে। চলছে লাড্ডু বিতরণ। নিতীশের নামে জয়ধ্বনিও দেওয়া হচ্ছে।

11:23 AM (5 months ago)

পিছিয়ে তেজস্বী যাদব

Posted by :- Rupsa

১০ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। 

11:12 AM (5 months ago)

ল্যান্ডস্লাইড জয়ের পথে NDA

Posted by :- Rupsa

ল্যান্ডস্লাইড জয়ের পথে NDA। শাসক জোট এখনও পর্যন্ত পেরিয়ে গিয়েছে ১৯২ আসন। RJD-র নেতৃত্বাধীন মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৪৮ আসনে। 

10:57 AM (5 months ago)

'NDA বড় জয়ের দিকে এগোচ্ছে', বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতান রাম মাঝি

Posted by :- Madhurma Dev

বিহার বিধানসভা নির্বাচনে NDA বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "এটা অপ্রত্যাশিত নয়। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি।"

10:50 AM (5 months ago)

বিহার নির্বাচন: 'বিরোধী দল হারছে, বিহারের 'উন্নয়ন' জিতছে', এক্সপোস্ট JDU-র

Posted by :- Soumick Majumdar

বিহার নির্বাচন: 'বিরোধী দল হারছে, বিহারের 'উন্নয়ন' জিতছে', এক্সপোস্ট JDU-র

10:39 AM (5 months ago)

BJP না JDU, একক সংখ্যাগরিষ্ঠ কে?

Posted by :- Rupsa

BJP না JDU, একক সংখ্যাগরিষ্ঠ কে? বিহারের ফলগণনা যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। BJP ৭৮ আসনে এগিয়ে রয়েছে, JDU ৭৬টিতে। 

10:38 AM (5 months ago)

তেজপ্রতাপ যাদব পিছিয়ে, রাজাপাকড়ে এগিয়ে JDU

Posted by :- Madhurma Dev

মহুয়া বিধানসভা আসনে তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। মহুয়ায় LJPর সঞ্জয় সিং এগিয়ে আছেন। তিনি ১০,৩০১ ভোট পেয়েছেন। JJD-র তেজ প্রতাপ যাদব পেয়েছেন ১,৫০০ ভোট। আরজেডির মুকেশ রোশন পেয়েছেন ৬,৭৮১ ভোট। রাজাপাকড় বিধানসভা আসনে, জেডিইউর মহেন্দ্র রাম ১১,৩২১ ভোট নিয়ে তৃতীয় রাউন্ডে এগিয়ে রয়েছেন। সিপিআইয়ের মোহিত পাসোয়ান পেয়েছেন ২,৬৯৭ ভোট এবং কংগ্রেসের প্রতিমা দাস পেয়েছেন ৩,২৬৬ ভোট। 
 

10:23 AM (5 months ago)

এক্সিট পোলের থেকেও ভাল ফল: উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা

Posted by :- Rupsa

বিহারের উপমুখ্যমন্ত্রী এবং লখিসরাইয়ের BJP প্রার্থী বিজয় কুমার সিনহা বলেন, 'আমরা যা ভেবেছিলাম, ফল তেমনই হচ্ছে। বিহারের মানুষ নীতীশ কুমার এবং নরেন্দ্র মোদীর উপর যে ভরসা রেখেছেন তা দেশকে নয়া দিশা দেখাবে। কোনও কিছু ভাবনাচিন্তা ছাড়াই আপ্পু ও পাপ্পু পাগলামি করে গিয়েছে। ফলে কেউ তাঁদের সিরিয়াসলি নেয় না। এক্সিট পোলের থেকেও ভাল ফল হবে আমাদের।'

10:20 AM (5 months ago)

রাঘোপুরে ৮৯৩ ভোটে এগিয়ে তেজস্বী যাদব

Posted by :- Madhurma Dev

বৈশালীর রাঘোপুর আসনে, প্রথম রাউন্ডের গণনায় আরজেডির তেজস্বী যাদব ৪,৪৬৩ ভোট পেয়েছেন। তাঁর বিরোধী দল বিজেপির সতীশ রাই ৩,৫৭০ ভোট পেয়েছেন। আরজেডির দুর্গে তেজস্বী যাদব ৮৯৩টি ভোটে এগিয়ে।

10:20 AM (5 months ago)

কী বললেন মুখতার আব্বাস নকভি?

Posted by :- Sayan

বিহারের ভোটের ট্রেন্ড নিয়ে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলেছেন, 'প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য একটি গণতান্ত্রিক পাঠ এবং জনসাধারণের বার্তা নম্রভাবে গ্রহণ করা উচিত।

10:09 AM (5 months ago)

এগিয়ে JDU, NDA জোটের ১৬২ আসনে এগিয়ে

Posted by :- Madhurma Dev

প্রাথমিক ট্রেন্ডে NDA জোটে ৭৫ আসনে এগিয়ে JDU, বিজেপির ৭১টি আসন, LJP ১২ ও অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে RJD ৫৮টি আসন, কংগ্রেস ১৪টি আসন, অন্যান্য ৪টি আসনে পিছিয়ে রয়েছে।

9:48 AM (5 months ago)

এবার পালা বাংলার: গিরিরাজ সিং

Posted by :- Madhurma Dev

"বিহারে আমরা জিতছি, এবার পালা বাংলার। আমরা বাংলাতেও জিতব। ওখানে অরাজকতার সরকার চলছে", আজ তকে বললেন মন্ত্রী গিরিরাজ সিং।

9:41 AM (5 months ago)

বিহার নির্বাচনের প্রাথমিক আভাসে NDA এগিয়ে ১৫৯টি আসনে

Posted by :- Madhurma Dev

প্রাথমিক ট্রেন্ডে ১৫৯টি আসনে এগিয়ে NDA। বিরোধী মহাগঠবন্ধন ৭৩টি আসনে অনেকটাই পিছিয়ে রয়েছে। NDA জোটে বিজেপি ৮০টি আসন, জনতা দল ইউনাইটেড ৬৯টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ৮ টি এবং এইচএএম (এস) ২ টি আসন নিয়ে এগিয়ে রয়েছে।

9:17 AM (5 months ago)

১ ঘণ্টায় পার ম্যাজিক ফিগার

Posted by :- Rupsa

মাত্র ১ ঘণ্টার মধ্যে ম্যাজিক ফিগার ক্রস করে গেল NDA। সকাল ৯টা ১৫ মিনিটের ট্রেন্ড বলছে ১২২ পার করে গিয়েছে RJD নেতৃত্বাধীন শাসক জোট। ১৩০-এ পৌঁছে গিয়েছে NDA। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৭৩টি আসনে। 

9:03 AM (5 months ago)

'আপ্পু-পাপ্পুকে কেউ সিরিয়াসলি নেয় না'

Posted by :- Rupsa


বিহারের আর্লি ট্রেন্ড দেখে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, 'আপ্পু এবং পাপ্পুকে কেউ সিরিয়াসলি নেয় না।'

9:01 AM (5 months ago)

এগিয়ে গেলেন তেজ প্রতাপ 

Posted by :- Rupsa

 

প্রথমে ধাক্কা খেলেও মহুয়া আসন থেকে এগিয়ে গেলেন তেজ প্রতাপ। 

8:59 AM (5 months ago)

ভোজপুরী বেল্টে NDA-র টক্কর

Posted by :- Rupsa

ভোজপুরী বেল্টে মহাগঠবন্ধনকে জোর টক্কর দিচ্ছে NDA। এই বেল্টই RJD-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর্লি ট্রেন্ডে দেখা যাচ্ছে NDA এই বেল্টের ৪৯টির মধ্যে ১৭ আসনে এগিয়ে। মহাগঠবন্ধন এগিয়ে ১৪ আসনে। ২০২০ সালে এই বেল্টে মহাগঠবন্ধন একচেটিয়ে আধিপত্য রেখেছিল। 

8:45 AM (5 months ago)

এগিয়ে তেজস্বী

Posted by :- Rupsa

রাঘোপুর আসনে এগিয়ে তেজস্বী যাদব। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। 

8:44 AM (5 months ago)

এগিয়ে সম্রাট চৌধুরী, মৈথিলী ঠাকুর

Posted by :- Rupsa

তারাপুর আসনে এগিয়ে সম্রাট চৌধুরী। আলিনগরে এগিয়ে মৈথিলী ঠাকুর। কেশরি লাল যাদব এগিয়ে চাপড়া আসনে। 

8:40 AM (5 months ago)

পিছিয়ে তেজ প্রতাপ

Posted by :- Rupsa

মহুয়া আসন থেকে পিছিয়ে রয়েছেন তেজ প্রতাপ। নির্দল হিসেবে লড়েছেন তিনি। 

8:33 AM (5 months ago)

বিহার ভোটে টানটান লড়াই

Posted by :- Sayan

বিহার ভোটে টানটান লড়াই। NDA এগিয়ে ৫৮টি সিটে। ও দিকে বিরোধী জোট এগিয়ে রয়েছে ৪১টি আসনে।

8:24 AM (5 months ago)

প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি ২টি সিটে এগিয়ে রয়েছে

Posted by :- Sayan

আপাতত প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি ২টি সিটে এগিয়ে রয়েছে। এখন দেখার এই লিড তারা বাড়াতে পারে কি না।  

8:23 AM (5 months ago)

আর্লি ট্রেন্ড কী বলছে?

Posted by :- Rupsa

এখনও পর্যন্ত পাওয়া আর্লি ট্রেন্ড বলছে NDA এগিয়ে ২৭ আসনে, মহাগঠবন্ধন এগিয়ে ১৫ আসনে। প্রশান্ত কিশোরের জন সূরয পার্টি এগিয়ে ২টি আসনে। 

8:17 AM (5 months ago)

বিহারে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে এনডিএ

Posted by :- Sayan

বিহারে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে এনডিএ। ১২টি সিটে এগিয়ে গিয়েছে তারা। ও দিকে বিরোধী জোট ৭টি সিটে এগিয়ে রয়েছে।

8:15 AM (5 months ago)

গণনার শুরুতে কে এগিয়ে?

Posted by :- Rupsa

বিহারে গণনা শুরু হতে না হতেই এগিয়ে গেল NDA। এখনও পর্যন্ত ৮টি আসনে এগিয়ে NDA। মহাগঠবন্ধন এগিয়ে ৪টি আসনে। 

8:07 AM (5 months ago)

জয় নিয়ে আশাবাদী আরজেডি নেতা তেজস্বী যাদব

Posted by :- Sayan

বিহার বিধানসভায় জয় নিয়ে আশাবাদী আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, 'আমরা জিততে চলেছি। সবাইকে ধন্যবাদ। একটা বদল আসতে চলেছে। আমরা সরকার গঠন করব।'

8:04 AM (5 months ago)

বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি

Posted by :- Sayan

বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। ম্যাজিক ফিগার ১২২টি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এখন দেখার এনডিএ না বিরোধী জোট ক্ষমতা দখল করে নেয়।

8:03 AM (5 months ago)

দিল্লিতে BJP-র প্রস্তুতি

Posted by :- Rupsa

দিল্লিতে BJP পার্টি অফিসে এলাহি আয়োজন। তৈরি হচ্ছে লিট্টি চোখা, জিলিপি, ছাতুর পরোটা, বেগুন ভর্তা। 

 

7:30 AM (5 months ago)

লাড্ডুর বরাত

Posted by :- Rupsa

জয় নিশ্চিত দাবি করে এ বার পটনায় বিজেপির সদর দফতরে উৎসব পালনের জন্য ৫০০ কিলোগ্রাম লাড্ডুর বরাত দেওয়া হয়েছে।

7:26 AM (5 months ago)

এবারের ইস্যুগুলি কী কী?

Posted by :- Rupsa

এবার মূলত দুটি ইস্যু প্রাধান্য পেয়েছে ভোটের ময়দানে। বিজেপি ও জেডিইউ নেতারা ক্রমাগত জঙ্গলরাজের কথা তুলে প্রচার চালিয়ে গিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, লালু জমানার সেই সব দিনের কথা। রাহাজানি, অপহরণ, খুন- যখন সাধারণ ব্যাপার ছিল বিহারে। অন্যদিকে, তেজস্বীর প্রচারে অগ্রাধিকার পেয়েছে সব ঘরে সরকারি চাকরি। সেই সঙ্গে একাধিক সরকারি জনমোহিনী প্রকল্প।

7:25 AM (5 months ago)

গতবারের অঙ্কটা কেমন ছিল?

Posted by :- Rupsa

গত বিধানসভা ভোট, মানে ২০২০ সালে নীতীশের দল জেডিইউ পেয়েছিল ৪৩টি আসন। বিজেপির আসন সংখ্যা ৭৪। আর ৭৫টি আসন পেয়ে এককসংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল লালুপ্রসাদ যাদবের আরজেডি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এবার ভোটের হার প্রায় ৬৭ শতাংশ। ৫ বছর আগে ছিল ৫৭ শতাংশ। অর্থাৎ ১০ শতাংশ ভোটদানের হার বৃদ্ধি। ফলে এবার খেলা ঘুরিয়ে দিতে পারে এই বর্ধিত হারই।