Advertisement

Bihar Groom Death: বৌভাতের মঞ্চেই অসুস্থ পাত্র, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু, মর্মান্তিক ঘটনা বিহারে

এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার। মৃতের নাম পবন কুমার যাদব। তিনি পেশায় আয়ুষ চিকিৎসক ছিলেন। পটনায় থাকতেন তিনি। গত ২৫ নভেম্বর এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। 

বৌভাতের মঞ্চেই অসুস্থ পাত্র (ছবি: আইটিজি)বৌভাতের মঞ্চেই অসুস্থ পাত্র (ছবি: আইটিজি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার
  • মৃতের নাম পবন কুমার যাদব
  • তিনি পেশায় আয়ুষ চিকিৎসক ছিলেন

সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল বৌভাতের অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা। ভিড় জমেছিল। মঞ্চে পাশাপাশি বসেছিলেন নবদম্পতি। অতিথিরা এসে আশীর্বাদ করছিলেন। দিচ্ছিলেন গিফট। আনন্দের সময়। তবে হঠাৎই ছন্দপতন। সবার সামনেই মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন পাত্র। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতাল। তবে শেষরক্ষা হল না। পথেই মৃত্যু হল পাত্রের। আর এই মর্মান্তিক ঘটনা সামনে আসার পরই এলাকায় শোকের ছায়া।

এই ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার। মৃতের নাম পবন কুমার যাদব। তিনি পেশায় আয়ুষ চিকিৎসক ছিলেন। পটনায় থাকতেন তিনি। গত ২৫ নভেম্বর এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ ধুমধাম করেই বিয়ের আয়োজন হয়েছিল। বরযাত্রী নিয়ে কনের গ্রাম দিরা চাঁদপুরে পৌঁছেছিলেন পবন। সেখানেই বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়। পরদিন, অর্থাৎ ২৬ নভেম্বর নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন তিনি।

সে দিন সন্ধ্যাতেই ছিল বৌভাতের অনুষ্ঠান। আত্মীয়স্বজন ও এলাকার লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। নবদম্পতিকে আশীর্বাদ করতে একে একে মঞ্চে আসছিলেন অতিথিরা। অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছিল। ঠিক সেই সময় আচমকাই মঞ্চে বসে থাকা অবস্থায় লুটিয়ে পড়েন পবন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
পবনকে লুটিয়ে পড়তে দেখে হইচই পড়ে যায় অনুষ্ঠানে। উপস্থিত লোকজন দ্রুত তাঁকে ফালকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য পূর্ণিয়ার হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় পবনের।

স্বামীকে হারিয়ে বারবার জ্ঞান হারালেন নববধূ
এই মর্মান্তিক ঘটনা সামনে আসার পরই ভেভে পড়েছেন নববধূ। বিয়ের পরের দিনই স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। স্বামীর মৃত্যুর খবর শোনার পর বারবার জ্ঞান হারান তিনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বিয়ের আনন্দে আত্মীয়স্বজনের ভিড় ছিল, সেখানেই এখন কান্নার রোল। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ পবনের বাড়িতে ভিড় করেন। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান তাঁরা। পরে পবনের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়।

 

Read more!
Advertisement
Advertisement