Advertisement

Tripura Assembly Election: ত্রিপুরায় ৪৮টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ BJP-র, বোরদোয়ালি থেকে লড়বেন মানিক সাহা

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০টি আসনের জন্য ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মানিক সাহা বরদোয়ালি থেকে লড়ছেন। বাকি ১২ আসনের প্রার্থীর নামও শীঘ্রই ঘোষণা করা হবে বিজেপির তরফে জানানো হয়েছে। ধনপত থেকে নির্বাচনে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ভৌমিক কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী। তিনি ত্রিপুরার সাংসদ।

প্রার্থী তালিকা ঘোষণা।প্রার্থী তালিকা ঘোষণা।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Jan 2023,
  • अपडेटेड 4:55 PM IST
  • আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০টি আসনের জন্য ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
  • মানিক সাহা বরদোয়ালি থেকে লড়ছেন।

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০টি আসনের জন্য ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। মানিক সাহা বরদোয়ালি থেকে লড়ছেন। বাকি ১২ আসনের প্রার্থীর নামও শীঘ্রই ঘোষণা করা হবে বিজেপির তরফে জানানো হয়েছে। ধনপত থেকে নির্বাচনে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও ত্রিপুরার সাংসদ।

দলের নেতা অনিল বালুনি এবং সম্বিত পাত্র শনিবার দলের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীদের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি প্রধান জেপি নাড্ডা সহ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে শুক্রবার দলের সদর দফতরে বৈঠক করেছেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। ভোট হবে ১৬ ফেব্রুয়রি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। ভোট গণনা ২ মার্চ। এবার ক্ষমতাসীন বিজেপি বাম-কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখোমুখি হবে।

প্রার্থীতালিকা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এবং সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে শুক্রবার রাতেই রাজ্যে ফেরেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে একই বিমানে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিপ্লব দেব, মানিক সাহারাও। প্রার্থীতালিকা প্রকাশ করে রাজীব জানান, প্রার্থীতালিকায় দলিত, মূলবাসী, মহিলা-সহ সকল শ্রেণি এবং বর্ণের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

২০১৮ সালের নির্বাচনে অনেককে অবাক করে দিয়েই ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান করেছিল বিজেপি। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় তারা পেয়েছিল ৩৬টি আসন। প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩.৫৯ শতাংশ ভোট। অন্য দিকে ৪৪.৩৫ শতাংশ ভোট পেয়েও মাত্র ১৬টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বামফ্রন্টকে।

 

Read more!
Advertisement
Advertisement