Advertisement

Voter List: SIR-এ নাম বাদ? এ বার BLO-রা প্রতিটি বাড়িতে যাবেন, Form 6 থাকবে, বড় সুযোগ

পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের ২০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেখানেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

ভোটার তালিকা চেক করছেন বিএলও - পিটিআই ফাইল ছবিভোটার তালিকা চেক করছেন বিএলও - পিটিআই ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 3:02 PM IST
  • বাড়ি বাড়ি যাবেন BLO-রা
  • আপনার বাড়িতে BLO ঠিক কী করবেন?
  • নতুন ভোটারদেরও নাম তোলার সুযোগ

SIR বা ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনশিভ রিভিশন প্রক্রিয়ায় নাম বাদ পড়াদের ফের নাম তোলার সুযোগ দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ১৩ কোটিরও বেশি মানুষের নাম পড়েছে SIR প্রক্রিয়ায়। এঁদের মধ্যে যাঁদের নাম থাকার যোগ্য, অথচ বা পড়েছেন তালিকায়, তাঁদের জন্য বাড়ি-বাড়ি সমীক্ষা চালাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা।

বাড়ি বাড়ি যাবেন BLO-রা

পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের ২০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেখানেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আপনার বাড়িতে BLO ঠিক কী করবেন?

এই অভিযানে BLO-রা SIR-এর আগের ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মেলাবেন। এরপর এমন যোগ্য নাগরিকদের চিহ্নিত করা হবে, যাঁদের নাম কোনও কারণে নতুন তালিকায় নেই, অথচ তাঁরা মৃত নন বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাননি। অর্থাত্‍ ভুলবশতঃ নাম বাদ পড়ে গিয়েছে। সেই সব চিহ্নিত ভোটারদের বাড়িতে গিয়ে যাচাই করবেন BLO-রা। যোগ্য হলে ঘটনাস্থলেই Form-6 পূরণ করিয়ে ভোটার তালিকায় তাঁদের নাম যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।

নতুন ভোটারদেরও নাম তোলার সুযোগ

এছাড়াও নতুন ভোটার অর্থাত্‍ ১৮ বা ১৯ বছর বয়স হেছে, তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাত্‍ BLO-রা নতুন ভোটারদেরও নাম তুলবেন তালিকায়। কোনও ভোটারের নাম, ঠিকানা বা অন্য কোনও তথ্য ভুল থাকলে Form-8 এর মাধ্যমে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। BLO-রা সংশোধিত ভোটার তালিকা সব রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের সঙ্গেও ভাগ করবেন।

SIR-এর পরে নাম বাদ যাওয়া এবং নাম অন্তর্ভুক্তির আবেদন নিয়ে বিপুল সংখ্যক মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সেপ্টেম্বরের মাঝামাঝি সুপ্রিম কোর্টে জানিয়েছিল, পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত ৩৮.২০ লক্ষ আবেদনের মধ্যে তখন মাত্র ১.০২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যার নির্যাস, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতেই পারেননি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement