
শনিবার দিল্লিতে শুরু হল ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬। দুদিনের এই সম্মেলনে হাজির থাকছে ১১টি সদস্য দেশ ও ১০টি সহযোগী দেশ। এই ২১ দেশের প্রধান বা তার সহযোগীরা এই সম্মেলনে অংশ নেবেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে বসবেন PM নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কী কী আলোচনা হতে পারে, সেদিকে সারা বিশ্বের নজর রয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ-বেশ কয়েকজন লিডারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নমো।
অন্যদিকে, ব্রিকসের ব্রিকস শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর থেকে। ব্রিকস সদস্য দেশগুলোর লিডাররা দুপুর ২:০০ টোয় ভারত মণ্ডপমের সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছাবেন। দুপুর ২:৩৫ মিনিটে শীর্ষ সম্মেলন হলে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টে ২৫ মিনিটে, নেতারা ভারত মণ্ডপমের ১৪ নম্বর হলে 'ভারত ইনোভেটস প্রদর্শনী' পরিদর্শন করবেন। বিকেল ৫:০৫ মিনিটে, ভারত মণ্ডপমের বাইরের লনে একটি ছবি তোলা হবে এবং বিকেল ৫:১০ মিনিটে একটি যৌথ বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপর বিকেল ৫:৪৫ মিনিটে ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৭:৩০ মিনিটে ভারত মণ্ডপমের থার্ড ফ্লোরে আয়োজন করা হবে নৈশভোজের। এভাবে ব্রিকসের প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।
সংঘাত প্রতিরোধে জোর: সংঘাতের মূল কারণগুলি চিহ্নিত করে তা মোকাবিলার মাধ্যমে সংঘাত প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করার উপর জোর দেওয়া হয়েছে।
আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি: আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা, পারস্পরিক পরামর্শ এবং কূটনীতির উপর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বহুপাক্ষিক পদ্ধতি: বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিভিন্ন দেশের মতামত ও অবস্থানকে সম্মান জানিয়ে বহুপাক্ষিক পদ্ধতি গ্রহণের পক্ষে মত দেওয়া হয়েছে।
একতরফা শুল্ক নিয়ে উদ্বেগ: একতরফা শুল্ক এবং শুল্ক-বহির্ভূত বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ বাণিজ্য ব্যবস্থাকে বিকৃত করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
পরমাণু সংঘাতের আশঙ্কা: পরমাণু বিপর্যয় এবং সংঘাতের ঝুঁকি বাড়তে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
BRICS-এর মধ্যে সীমান্ত-পারের লেনদেন: BRICS-ভুক্ত দেশগুলির মধ্যে সীমান্ত-পারের অর্থ লেনদেন আরও সহজ করতে বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
একতরফা চাপ তৈরি হবে, এমন পদক্ষেপের নিন্দা: আন্তর্জাতিক আইনের পরিপন্থী একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়ার তীব্র নিন্দা করা হয়েছে।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে BRICS দেশগুলির ভূমিকার উপর জোর দেন শি। আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন বৈশ্বিক বিষয়ে BRICS-এর অভিন্ন অবস্থান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেন।
২০২৭ সালে BRICS-এর সভাপতিত্ব করবে চিন। একই সঙ্গে ১৯তম BRICS শীর্ষ সম্মেলনের আয়োজনও করবে তারা। নয়াদিল্লিতে চলতি BRICS সম্মেলনে এই ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে BRICS শীর্ষ সম্মেলনে তিনি বলেন,'মধ্যপ্রাচ্যের যুদ্ধে ওই অঞ্চলের সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এই যুদ্ধ আন্তর্জাতিক গোষ্ঠীগুলির অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চিনা প্রেসিডেন্ট।
১৯তম ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ হবে চিন। পরের বারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবে বেজিং। ঘোষণা করে দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থাত্ ১৯তম ব্রিকস সম্মেলনে চিন সফর করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
ভারতের BRICS সভাপতিত্বে ৩৫০টিরও বেশি বৈঠক হয়েছে বলে জানালেন মোদী। প্রায় ৩০টি শহরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানানো হয়েছে। তাঁর কথায়, BRICS-এর কাজকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াই ছিল ভারতের অন্যতম লক্ষ্য।
ভারতের BRICS সভাপতিত্বে সাধারণ মানুষের সঙ্গে এই জোটের যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। মোদী বলেন, সহযোগিতা, নতুন ভাবনা, স্থায়িত্ব এবং কঠিন পরিস্থিতি মোকাবিলাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
BRICS সম্মেলনে উপস্থিত সকলকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত খুব আনন্দের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে। ভারতের BRICS সভাপতিত্বের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া।
BRICS-এর ২০ বছর পূর্ণ হল। এই বছরকে ঐতিহাসিক বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। BRICS-এর সভাপতিত্ব সফল করতে সবাই যে ভাবে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ জানান তিনি।
ব্রিকস নেতাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন,'আগামী ২০ বছরের জন্য আমাদের কর্মসূচি নিতে হবে'।
ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের মধ্যে দিয়ে ব্রিকস শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিক সূচনা।
দিল্লি: ব্রিকস সম্মেলনের ভেন্যু ‘ভারত মণ্ডপম’-এ এসে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন ভারত মণ্ডপমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে BRICS সামিট। BRICS দেশগুলি একযোগে এক মতে উপনীত হয়েছে।
শনিবার ব্রিকস সম্মেলনের প্রথম দিন আবু ধাবির প্রিন্স খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রতিরক্ষা, AI, মহাকাশ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, জ্বালানি, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের মতোই নিজের গাড়িতেই দিল্লিতে ঘুরবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিন থেকে তাঁর জন্য এসেছে স্পেশাল বিলাসবহুল লিমুজিন গাড়ি। চিনা লাক্সারি ব্র্যান্ড হংগকির এই গাড়িতে চেপেই দিল্লিতে হোটেল থেকে ভারত মণ্ডপমে যাবে জিনপিং।
ব্রিকস সামিট ২০২৬ উপলক্ষে নয়াদিল্লি এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং। এদিন সকালেই দিল্লিতে পা রাখলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। পরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি এসে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা ১১টার কিছুক্ষণ আগে বোয়িং ৭৮৭-৮০০ দিল্লিতে অবতরণ করে। সাত বছর পর এই প্রথম ভারতে এলেন চিনা প্রেসিডেন্ট। এদিন বিকেলের পর মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং।
শনিবার থেকে শুরু হল ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬। এদিন বেলা ১১টায় আবুধাবির প্রিন্স খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৪ সাল থেকে ব্রিকসেক সদস্য দেশ আবুধাবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদ হাউসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এখন এই বৈঠকের দিকেই অনেকে তাকিয়ে রয়েছেন। এখান দেখার, এই বৈঠকে কোনও ডিল পায় কি না ভারত।
শুরু হয়ে গিয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬। এদিন সকাল ১০টায় নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি বৈঠক রয়েছে নমোর।