
ভুলবশত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিপাকে পড়েছিলেন BSF জওয়ান। তবে ৫ ঘণ্টার মধ্যেই তাঁকে ভারতে প্রত্যার্পণ করল BGB। ভারতীয় বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই জওয়ানকে BSF-এর হাতে তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ।
জানা গিয়েছে,১৭ নভেম্বর অর্থাৎ গতকাল, নিজের সার্ভিস রাইফেল হাতে সিলেট জেলার বিচনাকান্দি সীমান্ত এলাকায় প্রায় ২০০ গজ অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। প্রায় সঙ্গে সঙ্গেই ওই এলাকায় নিয়মিত টহলদার ৪৮তম BGB ব্যাটালিয়নের সদস্যরা ওই জওয়ানকে আটক করে। বিষয়টি জানাজানি হওয়ার পর BSF ও BGB আধিকারিকরা একটি ফ্ল্যাগ মিটিং করেন। এরপরেই ওই জওয়ান এবং তাঁর সার্ভিস রাইফেল উভয়ই BSF-এর কাছে হস্তান্তর করা হয়।
৭ ঘণ্টার মধ্যে ভারতে ফিরলেন BSF জওয়ান
‘প্রথম আলো’-র রিপোর্টে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ওই BSF জওয়ানকে আটক করা হয়। এরপর সন্ধ্যা নাগাদ তাঁকে ফের ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ সব মিলিয়ে ৫ ঘণ্টার মধ্যেই সসম্মানে ফিরে এসেছেন ভারতীয় জওয়ান।
BSF সূত্রে খবর, ভারতে ফিরিয়ে আনার পরে ওই জওয়ানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অবশ্য সরকারি ভাবে ওই জওয়ানের আটক হওয়া বা হস্তান্তর নিয়ে BSF কোনও মুখ খোলেনি। তাঁর নামও প্রকাশ্যে আনা হয়নি।