Advertisement

BSF stops Pakistani Infiltration: BSF-এর গুলিতে ২ পাকিস্তানি খতম, ১ জন পালিয়েছে, ভারতের ঢোকার চেষ্টা করছিল

তরন তারানের বিওপি রাজোকে এলাকায় এই ঘটনাটি ঘটেছে। রাত ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। বিএসএফ জানিয়েছে, পাকিস্তানের দিকের চাট্টানওয়ালে এলাকা থেকে অন্তত ৩ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের দিকে আসছিল। এই সময় প্রথমে তাদের সতর্ক করা হয়। কিন্তু সেই সতর্কতা না শুনেই এগোতে থাকে অনুপ্রবেশকারীরা। যার ফলে গুলি চালায় বিএসএফ। তাতে ২ জনের মৃত্যু হয়। 

অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করল বিএসএফ (ছবি: প্রতীকী)অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করল বিএসএফ (ছবি: প্রতীকী)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 2:38 PM IST
  • তরন তারানের বিওপি রাজোকে এলাকায় এই ঘটনাটি ঘটেছে
  • রাত ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে
  • পাকিস্তানের দিকের চাট্টানওয়ালে এলাকা থেকে অন্তত ৩ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের দিকে আসছিল

পঞ্জাবের তরন তারন সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিসিএসএফ। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে মুখ খুলেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। তারা জানিয়েছে, কিছু পাকিস্তানি ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এই সময় তাদের সতর্ক করা হয়। কিন্তু অনুপ্রবেশকারীরা সেই সতর্কবার্তা শোনেনি। এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেয় বিএসফ। গুলি চালানোর ফলে ২ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। ১ জন পালিয়েছে পাকিস্তানেই। 

কী জানা যাচ্ছে?
জানা যাচ্ছে, তরন তারানের বিওপি রাজোকে এলাকায় এই ঘটনাটি ঘটেছে। রাত ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। বিএসএফ জানিয়েছে, পাকিস্তানের দিকের চাট্টানওয়ালে এলাকা থেকে অন্তত ৩ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের দিকে আসছিল। এই সময় প্রথমে তাদের সতর্ক করা হয়। কিন্তু সেই সতর্কতা না শুনেই এগোতে থাকে অনুপ্রবেশকারীরা। যার ফলে গুলি চালায় বিএসএফ। তাতে ২ জনের মৃত্যু হয়। 

পাকিস্তান পালিয়েছে ১ অনুপ্রবেশকারী
বিএসএফ জানিয়েছে, ফায়ারিং করার ফলে মৃত্যু হয় ২ জনের। তবে ১ জন তড়িঘড়ি পাকিস্তানের দিকে পালায়। যদিও ওই ব্যক্তির বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানান হয়নি। 

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় বিএসএফ
পঞ্জাব সীমান্ত থেকে বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে এসেছে পাকিস্তান। যদিও এখন বিরাট অ্যালার্ট রয়েছে ভারত। বিএসএফ-এর কড়া নজরদারি রয়েছে এই সীমান্তে। যার ফলে এখন অনুপ্রবেশ করার চেষ্টা হলেই আক্রমণ হয়। 

বিএসএফ জানিয়েছে, প্রথমে গুলি চালানো হয়নি। সবার প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা শোনেনি অনুপ্রবেশকারীরা। যার ফলে গুলি চালানো হয়। এমন পরিস্থিতিতে মৃত্যু হয় ২ জনের। 

ইতিমধ্যেই মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিএসএফ। আর তৃতীয় অনুপ্রবেশকারী পাকিস্তানে ফিরে গিয়েছে বলে খবর।

 

Read more!
Advertisement
Advertisement