
উত্তরপ্রদেশে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। ২৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় একটি মোষের মৃত্যু হয়েছিল। অভিযোগও দায়ের হয়েছিল। সেই মামলাতেই ৮০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই মামলাটি বেরেলির। যেখানে ফরিদপুর আদালত বারাবাঙ্কি থেকে ৮০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ জারি করেছে। বারেলি পুলিশ ওয়ারেন্ট নিয়ে বারাবাঙ্কিতে এলে পুলিশকে দেখেই কাঁদতে শুরু করেন অশীতিপর ওই বৃদ্ধ। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বেরেলি ৮০ বছরের ওই বৃদ্ধের গ্রেফতারের জন্য একটি পরোয়ানা জারি করেছেন। ওয়ারেন্ট ও পুলিশ দেখে পক্ষাঘাতগ্রস্ত ওই বৃদ্ধ পুলিশের সামনে অনুনয় বিনয় করতে থাকেন।
পুলিশ বৃদ্ধের পরিবারের সদস্যদের নির্দেশ দেন, তাঁকে আদালতে হাজির করার জন্য। ওই বৃদ্ধ উত্তরপ্রদেশের পরিবহণ দফতরে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। অবসর নিয়েছেন ২০ বছর আগে। এখন বার্ধক্যে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। বৃদ্ধের নাম আছান মিয়া। তিনি কাঁদতে কাঁদতে জানান, ১৯৯৪ সালে তিনি লখনউ থেকে কায়সারবাগ ডিপোতে বাসে করে বেরেলি ও ফরিদপুর যাচ্ছিলেন। হঠাৎ তাঁর বাসের সঙ্গে একটি মোষের ধাক্কা লাগে। ওই দুর্ঘটনায় মোষটি মারা যায়। এ ঘটনায় ফরিদপুর থানায় একটি দুর্ঘটনার মামলা হয়। এরপর বাসটি ছেড়ে দেওয়া হয়। সেই মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
গত ২০ জুন ফরিদপুর থানার এসআই বিজয় পাল ও কনস্টেবল হঠাৎ বাড়িতে পৌঁছে তাকে গ্রেফতারি পরোয়ানা দেখান। পরোয়ানা দেখে চিন্তিত হয়ে পড়েন বৃদ্ধার পরিবারের সদস্যরা। বৃদ্ধের বেহাল দশা দেখে পুলিশ সদস্যরা তাঁর জন্য অনুতপ্ত হয়ে বলেন, তাঁকে নিয়ে গিয়ে কিছু হলে সমস্যায় পড়তে হবে। পরিবারের সদস্যদের আল্টিমেটাম দিয়ে বেরেলিতে ফিরে আসে পুলিশ।
অন্যদিকে, বেরেলির ফরিদপুর থানায় নিযুক্ত সাব-ইন্সপেক্টর বিজয় পাল বলেছেন যে, তাঁর বাসে ধাক্কা লেগে একটি মোষ মারা গেছে। জামিনের পর বহু বছর তিনি আদালতে হাজির হননি। আছান আদালতে হাজির না হলে, তাঁর বাড়ি বাজেয়াপ্ত করা করা হবে। এবং তাঁকে গ্রেফতারও করা হবে।