Advertisement

Buxar bride shot: মালাবদল চলছিল, বিয়ের মণ্ডপে কনেকে গুলি প্রেমিকের, ভয়ঙ্কর ঘটনা

মালাবদলের মুহূর্তেই রক্তাক্ত হল বিয়ের মঞ্চ। বক্সারের চৌসা এলাকায় আনন্দঘন অনুষ্ঠান আচমকাই পরিণত হল আতঙ্কে। মালাবদল চলাকালীন কনেকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। জানা গেছে, সে কনের প্রাক্তন প্রেমিক।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 11:41 AM IST
  • মালাবদলের মুহূর্তেই রক্তাক্ত হল বিয়ের মঞ্চ।
  • বক্সারের চৌসা এলাকায় আনন্দঘন অনুষ্ঠান আচমকাই পরিণত হল আতঙ্কে।

মালাবদলের মুহূর্তেই রক্তাক্ত হল বিয়ের মঞ্চ। বক্সারের চৌসা এলাকায় আনন্দঘন অনুষ্ঠান আচমকাই পরিণত হল আতঙ্কে। মালাবদল চলাকালীন কনেকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। জানা গেছে, সে কনের প্রাক্তন প্রেমিক।

মুফসিল থানা এলাকার চৌসা নগর পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে বরযাত্রী এসে পৌঁছেছিল। তাঁদের অভ্যর্থনা পর্ব মিটে যায়, শুরু হয় মালাবদল। বর-কনে মঞ্চে দাঁড়িয়ে মালাবদল করছেন, আত্মীয়স্বজনেরা ছবি তুলছেন, এমন সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক হঠাৎ সামনে এসে পিস্তল বের করে কনের দিকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন নববধূ।

হঠাৎ গুলির শব্দে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। বিশৃঙ্খলার সুযোগে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আনন্দের আবহ এক মুহূর্তে কীভাবে আতঙ্কে বদলে যায়।

রক্তাক্ত অবস্থায় কনেকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে, পরিবার শোকে স্তব্ধ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত যুবক কনের পরিচিত এবং এই বিয়েতে অসন্তুষ্ট ছিল। প্রেমঘটিত কারণেই এই হামলা বলে সন্দেহ পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

 

Read more!
Advertisement
Advertisement