Advertisement

ইডি অফিসারের বাড়িতে CBI হানা, উদ্ধার ১ কোটির বেশি নগদ

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এক আধিকারিকের থেকেই উদ্ধার ১.১৪ কোটি টাকা। শুক্রবার হিমাচল প্রদেশের সিমলায় সিবিআই তল্লাশিতে এই টাকা উদ্ধার করেছে। অভিযুক্ত অফিসারের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

ঘুষ না দিলে গ্রেফতারের হুমকি, ED অফিসারের বাড়ি থেকে ১ কোটির বেশি বাজেয়াপ্ত CBI-রঘুষ না দিলে গ্রেফতারের হুমকি, ED অফিসারের বাড়ি থেকে ১ কোটির বেশি বাজেয়াপ্ত CBI-র
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Dec 2024,
  • अपडेटेड 2:20 PM IST
  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এক আধিকারিকের থেকেই উদ্ধার ১.১৪ কোটি টাকা
  • শুক্রবার হিমাচল প্রদেশের সিমলায় সিবিআই তল্লাশিতে এই টাকা উদ্ধার করেছে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এক আধিকারিকের থেকেই উদ্ধার ১.১৪ কোটি টাকা। শুক্রবার হিমাচল প্রদেশের সিমলায় সিবিআই তল্লাশিতে এই টাকা উদ্ধার করেছে। অভিযুক্ত অফিসারের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন যে অভিযুক্ত ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার। তিনি আপাতত পলাতক।

তাঁর ভাইকে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই আগেই গ্রেফতার করেছে। তিনি আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার। সিবিআই এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে কাজ করেছে। যেখানে অভিযোগ করা হয়েছে যে ওই ইডি অফিসার ঘুষ না দিলে ওই ব্যক্তিকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন।

সিবিআইয়ের অভিযানের পরে, ইডি তার সিমলা শাখা থেকে অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর সহ তিনজন অফিসারকে বদলি করেছে। অভিযুক্তকে দিল্লিতে সংস্থার সদর দফতরে বদলি করা হয়েছে। পলাতক ইডি অফিসারের খোঁজ চালানো হচ্ছে। সিবিআই থেকে আরও তথ্য পাওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Read more!
Advertisement
Advertisement