
ইরানের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে ইজরায়েল এবং আমেরিকা। আর এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। যুদ্ধের প্রভাব পড়েছে ভারতেও। দেশের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর এবার যদ্ধের প্রভাব দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির পরিবারও। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে গড়করি পরিবারে। ৪০০ কন্টেইনার কলা এবং ২০০ কন্টেইনার আপেল পচে গেছে, নীতিন গড়করি নিজেই একথা জানিয়েছেন।
রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারির পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর পরিবারের শত শত কন্টেইনার আটকে পড়েছে, যার ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নীতিন গড়করি নিজেই জানিয়েছেন।
নাগপুরের একটি অনুষ্ঠানে নীতিন গডকরি বলেন, আমি চিনি দিয়ে ডিটারজেন্ট তৈরি করি, আমার পুত্রবধূ এই কাজটি দেখাশোনা করেন। আমেরিকায় প্রায় ১০০ কন্টেইনার ডিটারজেন্ট যেত, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কন্টেইনার যাওয়া বন্ধ হয়ে যায়, ব্যবসাটা নষ্ট হয়ে যায়। এরপর স্থানীয় বাজারে বিক্রি শুরু করি এবং অনেক সংগ্রাম করেছি। গাডকারি আরও বলেন, তার ছেলের ইরানের সঙ্গে একটি বড় ব্যবসা আছে। ভারত থেকে কলা রফতানি করা হতো, আর ইরান থেকে আপেল আমদানি করা হতো। যুদ্ধ শুরু হওয়ার পর সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে ৪০০ কন্টেইনার কলা পচে গেছে এবং ২০০ কন্টেইনার আপেল নষ্ট হয়ে গেছে, বিমা কোম্পানিগুলো বীমা দিতে নারাজ।
গড়করি বলছেন, চ্যালেঞ্জ প্রতিটি ব্যবসারই একটি অংশ। শিল্পক্ষেত্রে উত্থান-পতন থাকে, তাই উদ্যোক্তাদের ইতিবাচক মানসিকতা ও আত্মনির্ভরশীলতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত।