Advertisement

Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ফের হেমন্ত, আজই সম্ভবত ইস্তফা চম্পাইয়ের: সূত্র

ফিরছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরতে পারেন। আর সেই কারণে বুধবার সন্ধ্যাতেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। আর তারপরেই মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন।

হেমন্ত সোরেনহেমন্ত সোরেন
Aajtak Bangla
  • রাঁচি,
  • 03 Jul 2024,
  • अपडेटेड 5:54 PM IST
  • ফিরছেন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী পদে ফিরতে পারেন।
  • বুধবার সন্ধ্যাতেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন।
  • জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন।

ফিরছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরতে পারেন। আর সেই কারণে বুধবার সন্ধ্যাতেই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। আর তারপরেই মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন। INDIA জোটের বিধায়ক এবং নেতারা মুখ্যমন্ত্রীর পদে তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই পদক্ষেপ নেওয়া হতে পারে। সূত্র মারফত ইন্ডিয়া টুডে এমনটাই জানতে পেরেছে।

হেমন্ত সোরেন গত ২৮ জুন আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তার আগে প্রায় ৫ মাস ধরে তিনি বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

বুধবার রাত ৮টার দিকে চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে পারেন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে সম্প্রতি এই নিয়ে ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়।

এই নিয়ে তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। তিনি ঝাড়খণ্ডের ১৩ তম মুখ্যমন্ত্রী।

ইউপিএ সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং জেএমএমের কার্যকরী সভাপতি হিসেবে চম্পাই সোরেনকে নতুন দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

হেমন্ত সোরেনের ভাই বসন্ত এবং স্ত্রী কল্পনা ছাড়াও কংগ্রেসের ঝাড়খণ্ডের ইনচার্জ গুলাম আহমেদ মীর এবং রাজ্য সভাপতি রাজেশ ঠাকুরও ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিয়েছিলেন।

এদিকে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক খোঁচা দিতেও আসরে নেমে পড়েছেন বিরোধীরা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স-এ একটি পোস্টে বলেন 'ঝাড়খণ্ডে চম্পাই সোরেন যুগ শেষ হয়েছে।'

জেএমএম-এর প্রতি কটাক্ষ করে তিনি বলেন, 'পরিবার-ভিত্তিক দলে, পরিবারের বাইরের লোকদের কোনও রাজনৈতিক ভবিষ্যত নেই। আমি চাই মুখ্যমন্ত্রী ভগবান বিরসা মুন্ডার থেকে অনুপ্রেরণা নিয়ে দুর্নীতিগ্রস্থ হেমন্ত সোরেনজির বিরুদ্ধে দাঁড়ান।'
 

৬৭ বছর বয়সী চম্পাই সোরেন, একজন প্রবীণ জেএমএম নেতা। গত কয়েক দশক ধরে দলের প্রতিষ্ঠাতা এবং হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেনের সঙ্গে রাজনীতির ময়দানে রয়েছেন।

Read more!
Advertisement
Advertisement