
চণ্ডীগড়ে মদ কেনা এখন আরও সহজ। মদের দোকান খুঁজতে আর দূর-দূরান্তে দোকান খুঁজতে যেতে হবে না গ্রাহকদের। বরং চণ্ডীগড়ে এবার পেট্রোল পাম্পেই পাওয়া যাবে মদ। চণ্ডীগড় প্রশাসন নিজেদের নতুন আবগারি পলিসিতে এই মঞ্জুরি দিয়েছে। তবে শুধুমাত্র পেট্রোল পাম্প নয়। শপিং মল এবং স্থানীয় বাজারেও মদ বিক্রি করা যাবে। এছাড়াও, বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোও বিদেশি মদ, ওয়াইন এবং বিয়ার বিক্রি করতে পারবে।
এর পাশাপাশি সরকার কিছু গুরুত্বপূর্ণ নীতিও প্রয়োগ করেছে। এখন থেকে প্রতিটি মদের দোকানে ডিজিটাল পেমেন্ট (কার্ড এবং পিওএস মেশিন) বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, মদ্যপায়ীদের দায়িত্বশীল করতে বার, হোটেল এবং রেস্তোরাঁগুলোতে অ্যালকোহল মিটারও বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নীতিতে কিছু বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে, সেগুলি হল - চণ্ডীগড়ে মোট ৯৭টি মদের দোকান অনুমোদন পেয়েছে । ভারতীয় মদ, বিয়ার ও ওয়াইনের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মদ পরিবহনকারী যানবাহনের জন্য জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক হবে। বোতলজাতকরণ কারখানাগুলো এখন থেকে সপ্তাহে ছয় দিন চালু থাকতে পারবে। সিসিটিভি ও লাইভ মনিটরিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে।
চণ্ডীগড় প্রশাসনের দাবি, নতুন অ্যালকোহল পলিসি মদ পাওয়া আরও সহজ করবে এবং অবৈধ কার্যকলাপ দমন করবে। প্রশাসনের লক্ষ্য শুধু অ্যালকোহল কেনার প্রক্রিয়া সহজ করাই নয়, বরং পুরো প্রক্রিয়া স্বচ্ছতা থাকা। পাশাপাশি সার্বিকভাবে, নতুন এই পলিসি স্বচ্ছতা ও অ্যাডভান্স রেস্ট্রিকশনের উপর জোর দেওয়ার পাশাপাশি সুবিধাও বৃদ্ধি করে।