Advertisement

CJP, AISA, SFI, AAP, কংগ্রেস, মুম্বই থেকে দিল্লি, জ্ঞানেশের ইস্তফা চেয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু

SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আজ যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দল। AISA ও SFI-এর মতো ছাত্র সংগঠনের পাশাপাশি RJD, কংগ্রেস এবং AAP-এর প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন। ‘ভোট চুরি’-র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

জ্ঞানেশ কুমারকে নিয়ে দেশজুড়ে প্রতিবাদ (ছবি: প্রতীকী, পিটিআই)জ্ঞানেশ কুমারকে নিয়ে দেশজুড়ে প্রতিবাদ (ছবি: প্রতীকী, পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 10:43 AM IST
  • SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আজ যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দল
  • AISA ও SFI-এর মতো ছাত্র সংগঠনের পাশাপাশি RJD, কংগ্রেস এবং AAP-এর প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন
  • ‘ভোট চুরি’-র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে

আজ ২ অক্টোবর। গান্ধী জয়ন্তী। আর এই দিনেই নির্বাচন কমিশন এবং মুখ্য নিবার্চন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। এ দিন দিল্লি থেকে মুম্বই, দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। 

দিল্লির যন্তর মন্তরে SFI, AISA-সহ একাধিক সংগঠন প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। যদিও যন্তর মন্তরে এই বিক্ষোভের জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তা সত্ত্বেও কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

মুম্বইতে প্রতিবাদে সিজেপি
মুম্বইতে ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। দলটি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি করেছে। আবার সিজেপির তরফে দেশজুড়ে আন্দোলন শুরু করার কথাও বলা হয়েছে। মুম্বই থেকে শুরু হয়ে এই প্রতিবাদ অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে দলটি।

অন্যদিকে, বিরোধী জোট INDIA ব্লকও আজ, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ‘সেভ ডেমোক্রেসি’ মার্চ করবে। আগামী ৬ অক্টোবর বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করবেন।

যন্তর মন্তরে কড়া নিরাপত্তা
আজ দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়া দিল্লিতে BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে।

এই নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া জমায়েত, প্রকাশ্যে বক্তৃতা, স্লোগান দেওয়া, মিছিল, বিক্ষোভ ও ধর্না সহ একাধিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

ওদিকে আবার যন্তর মন্তরের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ।

এমন পরিস্থিতিতে দিল্লির ১১টি মেট্রো স্টেশনের ঢোকা ও বেরোনোর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে যন্তর মন্তরের কাছাকাছি থাকা কয়েকটি স্টেশনও রয়েছে।

SIR নিয়ে আজ যন্তর মন্তরে জমায়েত

Advertisement

SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আজ যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দল। AISA ও SFI-এর মতো ছাত্র সংগঠনের পাশাপাশি RJD, কংগ্রেস এবং AAP-এর প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দিতে পারেন। ‘ভোট চুরি’-র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

অবশ্য যন্তর মন্তরে এই জমায়েতের জন্য দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। সম্ভাব্য জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গোটা এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement