Advertisement

Assam CJP: 'সবে শুরু করেছে...' এ বার অসমে নজর ককরোচদের, হিমন্তকে টার্গেট

CJP challenge Himanta Biswa Sharma: অসমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে ককরোচ জনতা পার্টি। রবিবার দিনভর আটক থাকার পর মুক্তি পেয়ে CJP লিডার আশুতোষ রাঙ্কা সরাসরি নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে।

নাম করেই হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ CJP নেতার, ঠিক কী ঘটছে?নাম করেই হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ CJP নেতার, ঠিক কী ঘটছে?
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • এবার অসমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে ককরোচ জনতা পার্টি।
  • রাখঢাক না রেখেই এই ঘোষণা করেছেন ককরোচদের এক নেতা।
  • আটক হওয়ার পর মুক্তি পেয়েই রাঙ্কা CJP-র আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়ে সরব হয়েছেন।

এবার অসমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে ককরোচ জনতা পার্টি। রাখঢাক না রেখেই এই ঘোষণা করেছেন ককরোচদের এক নেতা। CJP লিডার আশুতোষ রাঙ্কা সোমবার স্পষ্ট ভাষায় কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। গতকাল আটক হওয়ার পর মুক্তি পেয়েই রাঙ্কা CJP-র আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়ে সরব হয়েছেন।

ঘটনার সূত্রপাত কী ভাবে?

রবিবার, একটি নির্ধারিত সভার আগে অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর নেত্রী কুঙ্কি চৌধুরীর বাসভবন থেকে রাঙ্কা-সহ CJP-র  ৪০ জনেরও বেশি ভলান্টিয়ারকে আটক করে পুলিশ। তাঁদেরকে কাহিলিপাড়া এলাকার ১০ অসম পুলিশ ব্যাটালিয়নের সদর দফতরে নিয়ে যাওয়া হয়, তবে কেন CJP নেতা-সমর্থকদের আটক করা হল, তা নিয়ে কোনও বার্তা দেয়নি পুলিশ।

পরবর্তীতে সন্ধ্যাবেলা আটক অবস্থা থেকে মুক্তি পায় CJP নেতারা। এরপরেই রাঙ্কা এক্স-এ লেখেন, "অসম পুলিশের অবৈধ আটক শেষ হল। আমরা পুলিশকে বলেছি, যেখান থেকে আমাদের প্রথমে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে আমাদের নামিয়ে দিতে।"

অন্য একটি পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "অসমের ককরোচরা তো সবে শুরু করেছে।"  রাতে মুক্তি পাওয়ার পর একটি প্রেস কনফারেন্সে রাঙ্কা দাবি করেন, পুলিশ তাঁকে ও তাঁর টিমকে 'অবৈধভাবে' আটক করেছিল। তিনি বলেন,"আমরা পুলিশকে প্রশ্ন করি, আমাদেরকে কীসের ভিত্তিতে আটক করা হয়েছে? এর উত্তরে পুলিশ জানায়, তাঁরা জানে না। ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।"

রাঙ্কা বলেন, নির্ধারিত বৈঠকে অসমের স্কুলগুলোর উন্নতি, কাজিরাঙার আদিবাসীদের অধিকার রক্ষা এবং এপ্রিলের নির্বাচনে শাসক দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রাঙ্কা বলেন, "মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ককরোচকে ভয় পান। আমাদের ভয় দেখাতে তাঁর পুলিশ ব্যবহার করেছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছেন, এটা এটা জুবিন (গার্গ)-এর মাটি, যিনি ন্যায়ের জন্য লড়াই করেছিলেন। আমরা আমাদের সন্তানদের জন্য স্কুল এবং যুবকদের জন্য চাকরি চাই।" 

Advertisement

তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চল জুড়ে CJP-র আন্দোলন আরও তীব্র হবে। তাঁর বক্তব্য, "হিমন্ত বিশ্ব শর্মার হয়তো অনেক রিসোর্স আছে, কিন্তু আমরা ভয় পাই না। আমরা আমাদের অধিকারের জন্য লড়ছি।"

 

Read more!
Advertisement
Advertisement