Advertisement

Sonia Gandhi: অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির গঙ্গারাম হাসপাতালে শনিবার বিকেলের দিকে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর মিলছে। তাঁর চিকিৎসা করছেন ডা: অরূপ বাসুর নেতৃত্বাধীন একটি বিশেষ দল। 

হাসপাতালে ভর্তি সোনিয়াহাসপাতালে ভর্তি সোনিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 7:33 AM IST
  • হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
  • দিল্লির গঙ্গারাম হাসপাতালে শনিবার বিকেলের দিকে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর মিলছে
  • তাঁর চিকিৎসা করছেন ডা: অরূপ বাসুর নেতৃত্বাধীন একটি বিশেষ দল

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির গঙ্গারাম হাসপাতালে শনিবার বিকেলের দিকে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর মিলছে। তাঁর চিকিৎসা করছেন ডা: অরূপ বাসুর নেতৃত্বাধীন একটি বিশেষ দল। 

যতদূর খবর, ফুসফুসজনিত সমস্যায় তিনি কষ্ট পাচ্ছিলেন। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসায় সাড়া দিয়েছেন সোনিয়া। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আর তাতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন অগণিত কংগ্রেস সমর্থক।

ইতিমধ্যেই মা সোনিয়াকে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। যদিও হাসপাতালে কিছুক্ষণ থাকার পরই বেরিয়ে আসেন রাহুল বলে খবর মিলেছে। 

মাথায় রাখতে হবে, চলতি বছরের জানুয়ারিতেই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়ার। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। সেই সময়ও তাঁকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, দিল্লির ঠান্ডা বাতাস এবং বায়ু দূষণের জেরে সোনিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা বেড়েছে। তাই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। যদিও দ্রুত অসুস্থতা কাটিয়ে ওঠেন তিনি। তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পেরতেই আবার বিপত্তি। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। 

মাখায় রাখতে হবে, বর্তমানে সোনিয়ার বয়স ৭৯। তিনি রাজস্থান থেকে কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য। আর সংসদের উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করার আগে তিনি ৫ বারের জন্য লোকসভার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এমনকী কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবেও তিনি রেকর্ড সময় দায়িত্ব সামলেছেন। সোনিয়া ১০ বছর পরপর কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৭ সালে তিনি সেই দায়িত্ব ছেড়ে দেন। তারপর দায়িত্ব নেন রাহুল। যদিও ২০১৯-এর পর রাহুল পদত্যাগ করলে আবার অন্তবর্তী প্রেসিডেন্ট হন সোনিয়া। তাই এটা সহজেই অনুমেয় যে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ তিনি। তাই স্বভাবতই তাঁর অসুস্থতার খবরে চিন্তিত অনেকেই। যদিও হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সোনিয়া। তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল।

 

Read more!
Advertisement
Advertisement