Advertisement

IMD Monsoon Alert: শনিবারই বর্ষা ঢুকে যাচ্ছে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD

Monsoon In India: এই বছর ভারতে বর্ষা স্বাভাবিকের চেয়ে ৫-৬ দিন আগে আসছে। আবহাওয়াবিদদের মতে, এই সপ্তাহের শেষে অর্থাৎ ১৬ মে-র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কিছু অংশে বর্ষা এসে যেতে পারে।

 কবে বর্ষা ঢুকছে?  জানিয়ে দিল IMD কবে বর্ষা ঢুকছে? জানিয়ে দিল IMD
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2026,
  • अपडेटेड 5:11 PM IST

Monsoon In India Update: ভারতের অনেক অংশে এ বছর বর্ষা আগেভাগেই আসছে। ভারতীয় মৌসম বিভাগ (IMD) অনুসারে, ২০ থেকে ২২ মে-র স্বাভাবিক আগমন সময়ের কয়েক দিন আগেই, এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে বর্ষা এসে যাবে বলে আশা করা হচ্ছে।

IMD জানাচ্ছে, বঙ্গোপসাগর অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বর্ষাকে এগিয়ে আসতে সাহায্য করবে।

১ জুনের মধ্যেই কেরলে বর্ষা এসে যায়
তবে,  IMD  এখনও কেরলে বর্ষার প্রত্যাশিত আগমনের তারিখ সম্পর্কে কোনও পূর্বাভাস জারি করেনি, যা ভারতীয় মূল ভূখণ্ডে বৃষ্টিবাহী বায়ুর প্রথম বিরতিস্থল। কেরলে বর্ষার স্বাভাবিক আগমনের তারিখ হলো ১ জুন। বিশেষজ্ঞদের মতে, আন্দামানে আগেভাগে বর্ষার আগমন মানেই যে মূল ভূখণ্ডেও আগেভাগে বর্ষার আগমন ঘটবে, এমনটা নয়।

প্রবল বাতাসের সঙ্গে  বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
মৌসম বিভাগের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাব বাড়ার সঙ্গে  সঙ্গে  ১৩ থেকে ১৮ মে-র মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগর এবং দক্ষিণ ভারতের অনেক অংশে বৃষ্টিপাত ও প্রবল বাতাস বাড়বে। এছাড়াও কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক এবং উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের বেশ কিছু এলাকায় জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্কবার্তাও জারি করেছে।

IMD-র সতর্কতা
১৬ মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে। এদিকে, ১৩-১৯ মে পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে এবং ১৩-১৭ মে পর্যন্ত তামিলনাডু, পুদুচেরি,কেরল এবং দক্ষিণ কর্ণাটকে  ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ব ভারত নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস
পূর্ব ভারতের জন্য মৌসম বিভাগ জানিয়েছে , ১৩-১৯ মে আন্দামান ও নিকোবরে, ১৩-১৬ মে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে, ১৩-১৪ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ১৩-১৫ ও ১৭ মে বিহারে, ১৩-১৫ থেকে ১৮ মে ঝাড়খণ্ডে এবং ১৩-১৫ মে ওড়িশায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ মে ঝাড়খণ্ডে এবং ১৬ মে বিহারে বজ্রসহ ঝড় ও দমকা হাওয়া বয়ে যাবে। ১৩-১৯ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং ১৪-১৬ মে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement