Advertisement

তাজ্জব কাণ্ড! কংগ্রেস, বিজেপি থেকে ভোটে দাঁড়ালেন একই মহিলা, মনোনয়ন জমা দিয়েই জয়ী

কংগ্রেস এবং বিজেপি দুই দলই ভোটে দাঁড় করালেন এক মহিলাকে। তার উপরে আবার ওই মহিলা প্রার্থী হয়েছেন এক নির্দল প্রার্থী হিসেবেও। রাজস্থানের দিগ জেলায় ঘটেছে এই কাণ্ড।

কংগ্রেস, বিজেপি থেকে ভোটে দাঁড়ালেন একই মহিলাকংগ্রেস, বিজেপি থেকে ভোটে দাঁড়ালেন একই মহিলা
Aajtak Bangla
  • জয়পুর,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • রাজস্থানের দিগ জেলায় পঞ্চায়েত সমিতির ভোটে প্রধান বাছাইয়ের সময় দেখা গেল এক অদ্ভুদ ঘটনা।
  • কংগ্রেস এবং বিজেপি দুই দলই একই মহিলা প্রার্থীকে তাদের নিজেদের নির্বাচনী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে।
  • ওই মহিলা ৩টি আলাদা আলাদা মনোনয়নপত্র দাখিল করেন।

রাজস্থানের দিগ জেলায়  পঞ্চায়েত সমিতির ভোটে প্রধান বাছাইয়ের সময় দেখা গেল এক অদ্ভুদ ঘটনা।  যা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কংগ্রেস এবং বিজেপি দুই দলই একই মহিলা প্রার্থীকে তাদের নিজেদের নির্বাচনী প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। এরপর ওই মহিলা ৩টি আলাদা আলাদা মনোনয়নপত্র দাখিল করেন। কারণ কংগ্রেস, বিজেপি ছাড়াও, তিনি লড়েন নির্দল হয়েও। ফলে তাঁর মনোনয়নপত্র হয়েছে ৩টি। 

উল্লেখ্য বিষয় হল, প্রতিটি মনোনয়নের সময় আলাদা আলাদা পোশাক পরে এসেছিলেন তিনি।  তিনি একবার লাল শাড়ি, একবার হলুদ শাড়ি এবং একবার সালোয়ার-স্যুট পরে EC-র কাছে হাজির হন।  অবশেষে, নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যায় এবং তিনি পদ্ম প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হন। ঘটনাটি ঘটেছে দীগ জেলার ব্রিজ নগর পঞ্চায়েত কমিটির প্রধান নির্বাচনে। 

কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দেওয়ার সময় বাতি গুর্জর একটি লাল শাড়ি পরেছিলেন। বিজেপির টিকিটে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি আবার পরেন হলুদ শাড়ি। অন্যদিকে, নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের সময়  তিনি সালোয়ার-স্যুট পরেন।

মনোনয়নে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিও অনেকের নজরে কেড়েছে। । বাতি গুর্জর যখন বিজেপির প্রতীকে হলুদ শাড়ি পরে মনোনয়ন জমা দিতে আসেন, তখন তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং। অন্যদিকে, তিনি যখন কংগ্রেসের প্রতীকে লাল শাড়ি পরে মনোনয়ন জমা দেন, তখন তাঁর সঙ্গে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ওয়াজিব আলি ছিলেন।

তিনটি মনোনয়নপত্রের মধ্যে বিজেপির মনোনয়নপত্রটি কীভাবে বৈধ হল?

প্রথম মনোনয়নটি কংগ্রেস প্রার্থী হিসেবে, দ্বিতীয়টি বিজেপি প্রার্থী হিসেবে এবং তৃতীয়টি নির্দল প্রার্থী হিসেবে দাখিল করা হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়ার পর, পদ্ম প্রতীকের বিজেপির মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য করা হয়। ফলে বাতি গুর্জর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান ঘোষিত হন।


 

Read more!
Advertisement
Advertisement