Advertisement

বিজয়কে সমর্থন কংগ্রেসের, তামিলভূমে মুখ্যমন্ত্রী হচ্ছেন 'থালাপতি'

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পালাবদল। ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে সর্বাধিক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে TVK। তবে ম্যাজিক ফিগার ১১৮ হওয়ায় একা সরকার গঠনের রাস্তায় হাঁটতে পারছে না 'থলাপতি' বিজয়। এমতাবস্থায় TVK-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।

কংগ্রেসের সঙ্গেই জোট গড়ে সরকার গড়বেন বিজয়?কংগ্রেসের সঙ্গেই জোট গড়ে সরকার গড়বেন বিজয়?
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 06 May 2026,
  • अपडेटेड 9:21 AM IST
  • তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পালাবদল।
  • ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে সর্বাধিক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে TVK।
  • তবে ম্যাজিক ফিগার ১১৮ হওয়ায় একা সরকার গঠনের রাস্তায় হাঁটতে পারছে না 'থলাপতি' বিজয়।

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় পালাবদল। ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে সর্বাধিক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে TVK। তবে ম্যাজিক ফিগার ১১৮ হওয়ায় একা সরকার গঠনের রাস্তায় হাঁটতে পারছে না 'থলাপতি' বিজয়। এমতাবস্থায় TVK-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।

সূত্রের দাবি, মঙ্গলবার গভীর রাতে তামিলনাড়ু কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। শর্তসাপেক্ষে এই সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

গত সোমবার ভোটগণনায় দেখা যায় তামিলনাড়ুর ইতিহাসে নাম লেখানোর মতো কাজ করেছেন বিজয়। DMK-কে হারিয়ে করে AIDMK-কে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে প্রায় ছয় দশকের মধ্যে প্রথমবারের জন্য তামিলনাড়ুর সুপ্রতিষ্ঠিত দ্রাবিড়ীয় দ্বৈত আধিপত্যে চূড়ান্ত ভাঙন ধরিয়েছেন তিনি।

একটি সূত্রের দাবি উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, DMK-এর সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনার জন্য আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে প্রস্তাবটি ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে। সূত্র আরও দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জেতা কংগ্রেস দুটি ক্যাবিনেট পদ এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ চাইতে পারে। 

দলের তামিলনাড়ু বিষয়ক AICC ইনচার্জ এই বৈঠক ডেকেছিলেন। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সমর্থনপত্র প্রকাশ করা হতে পারে বলে সূত্রের দাবি। এরপর কংগ্রেস বিধায়করা পানাইয়ুরে বিজয়ের সঙ্গে দেখা করতে পারেন। এই বৈঠকে জোটের রূপরেখা চূড়ান্ত করা হবে এবং সরকার গঠনের পরবর্তী পদক্ষেপের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের দাবি, কংগ্রেসের সমর্থনের বিষয়ে TVK-কে নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে দুই দলের মধ্যে জোটটি কার্যত পাকা হয়ে গেছে।

ইন্ডিয়া টুডে-এর সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৭ মে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। পাশাপাশি তাঁর সঙ্গে আরও নয়জন ক্যাবিনেট মন্ত্রীর শপথ নেওয়ার সম্ভাবনাও রয়েছে আগামীকালই।


 

Read more!
Advertisement
Advertisement