
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব ইতিমধ্যেই অতি শক্তিশালী সাইক্লোনের রূপ নিয়েছে। ধেয়ে আসছে ভারতের উপকূলের দিকে। ইতিমধ্যেই বিশাখাপত্তনমে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। IMD জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ২৬ অক্টোবর রাত সাড়ে ১১টার আপডেট, ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
বহু ট্রেন বাতিল করা হয়েছে
দক্ষিণ উপকূলীয় রেলওয়েজ ইতিমধ্যেই ৫৩টি ট্রেন বাতিল করে দিয়েছে। আজ অর্থাত্ ২৭ অক্টোবর ও আগামিকাল ২৮ অক্টোবর এই ট্রেনগুলি চলবে না। কবে চলবে, তা নির্ভর করছে অর্ণব ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার উপরে। কলকাতা থেকেও ৪টি ট্রেন বাতিল করা হয়েছে। ১. ১৮১০৭ রউরকেলা–জগদলপুর এক্সপ্রেস: ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৮১০৮ জগদলপুর–রউরকেল্লা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৮০০৫ হাওড়া–জগদলপুর এক্সপ্রেস ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। ১৮০০৬ জগদলপুর–হাওড়া এক্সপ্রেস ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।
ঘূর্ণিঝড়কে ৮টি ক্যাটেগরিতে ভাগ করা হয়
এখন অর্ণব নামক এই ঘূর্ণিঝড়টিকে কেন অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হচ্ছে? কখন কোনও ঘূর্ণিঝড়কে অতি প্রবল বা ভেরি সিভিয়ার সাইক্লোন ক্যাটেগরিতে রাখা হয়। সাইক্লোন ঘূর্ণিঝড়কে ৮টি ক্যাটেগরিতে ভাগ করেছে IMD। প্রথম ক্যাটেগরি হল নিম্নচাপ অঞ্চল- হাওড়ার গতিবেগ থাকে ৩১ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত। এরপর হল নিম্নচাপ। নিম্নচাপ তৈরি হলে হাওয়ার গতিবেগ হয় ৩১ থেকে ৪৯ কিমি প্রতিঘণ্টা। তখন একে নিম্নচাপ আখ্যা দেওয়া হয়।
আমফান, আয়লাকে সুপার সাইক্লোন ছিল
এরপর আসে গভীর নিম্নচাপ। এ ক্ষেত্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ হয় ৫০ থেকে ৬১ কিমি প্রতিঘণ্টা। গভীর নিম্নচাপ আরেকটু শক্তি বাড়ালে হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের গতিবেগ হয় ৬২ থেকে ৮৮ কিমি প্রতিঘণ্টা। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তখন এর হাওয়ার গতিবেগ থাকে ৮৯ থেকে ১১৭ কিমি প্রতি ঘণ্টা। এরপর আরও শক্তি বাড়ালে তা হয়ে যায় অতি প্রবল ঘূর্ণিঝড়। এ ক্ষেত্রে হাওয়ার গতিবেগ হয় ১১৮ থেকে ১৬৭ কিমি প্রতি ঘণ্টা। আরও শক্তি বাড়ালে তাকে অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় বা Extremely Severe Cyclonic Storm বলা হয়। এ ক্ষেত্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হয় ১৬৮ থেকে ২২১ কিমি প্রতি ঘণ্টা। শেষ ও অন্তিম পর্যায়ে তৈরি হয় সুপার সাইক্লোন। হাওড়ার গতিবেগ ২২২ কিমি প্রতি ঘণ্টার চেয়ে বেশি হলেই। আমফান, আয়লাকে সুপার সাইক্লোন ছিল। বঙ্গোপসাগরে শেষ সুপার সাইক্লোন হয়েছে আমফান।
অর্ণব কোন ক্যাটেগরিতে পড়ছে?
IMD-র পূর্বাভাস অনুযায়ী, অর্ণব নামক ঘূর্ণিঝড়টিকে Very Severe Cyclonic Storm বা অতি প্রবল ঘূর্ণিঝড় ক্যাটেগরিতে রাখা হয়েছে। অর্থাত্ হাওয়ার গতিবেগ হবে ১১৮ থেকে ১৬৭ কিমি প্রতিঘণ্টা সর্বোচ্চ।