Advertisement

Cyclone Arnab Landfall Date: শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব' ঠিক কোথায় অবস্থান করছে? কখন ল্যান্ডফল? IMD স্যাটেলাইট ছবিতে বিস্তারিত

IMD রিপোর্ট অনুযায়ী, অর্ণব নামক এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২৬ অক্টোবর মধ্যরাতে। আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে ২৭ অক্টোবর। ওই ঝড় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানম উপকূলে আছড়ে পড়বে। বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ২৮ অক্টোবরে বেলার দিকে ল্যান্ডফল হতে পারে।

ঘূর্ণিঝড় অর্ণব-এর স্যাটেলাইট ছবিঘূর্ণিঝড় অর্ণব-এর স্যাটেলাইট ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 12:11 PM IST
  • স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ঘূর্ণিঝড়ের অবস্থান 
  • কবে ও কোথায় ল্যান্ডফল?
  • ঘূর্ণিঝড়কে ঘিরে লাল সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর গতিবিধি কী রকম, সেই স্যাটেলাইট ছবি ধরা পড়ল ভারতের স্পেস-বেসড স্যাটেলাইট অবজার্ভেশনে। দেখা যাচ্ছে, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। IMD ইতিমধ্যেই রেড লেভেল ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে।

স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ঘূর্ণিঝড়ের অবস্থান 

স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের সুসংগঠিত মেঘপুঞ্জ এবং কেন্দ্রের চারদিকে পাক খেতে থাকা বায়ুপ্রবাহ। ছবিতে ঝড়টির ক্রমশ শক্তি বাড়ানোর ইঙ্গিত মিলেছে। সাইক্লোনটি মূলত ভারতীয় উপকূলের কাছাকাছিই তৈরি হয়েছে। 

ঘূর্ণিঝড় অর্ণব-এর স্যাটেলাইট ছবি

কবে ও কোথায় ল্যান্ডফল?

IMD রিপোর্ট অনুযায়ী, অর্ণব নামক এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২৬ অক্টোবর মধ্যরাতে। আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে ২৭ অক্টোবর। ওই ঝড় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানম উপকূলে আছড়ে পড়বে। বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ২৮ অক্টোবরে বেলার দিকে ল্যান্ডফল হতে পারে।

ল্যান্ডফলের পরে অর্ণব ঘূর্ণিঝড়ের গতি ১১৫ কিমি থেকে ১২৫ কিমি প্রতিঘণ্টা হবে। সর্বোচ্চ গতি হতে পারে ১৪০ কিমি প্রতিঘণ্টা। 

ঘূর্ণিঝড় অর্ণব-এর স্যাটেলাইট ছবি

অর্ণব ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিবিধি

IMD-র আজকের বুলেটিন বলছে, ওড়িশার গোপালপুর থেকে ৬১০ কিমি দক্ষিণ-পূর্বে ও বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এই বুলেটিন প্রকাশিত হয়েছে আজ অর্থাত্‍ ২৬ অক্টোবর ভোর সাড়ে ৫টায়। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে, গত ছ’ঘণ্টায় ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়েছে নিম্নচাপটি। গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি।   

ঘূর্ণিঝড়কে ঘিরে লাল সতর্কতা

IMD ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে থাকায় উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।  ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সর্বোচ্চ গতি হতে পারে ১৪০ কিমি প্রতিঘণ্টা। যাকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ই বলা যায়। এর ফলে উপকূলবর্তী এলাকার পরিকাঠামো, বিদ্যুতের খুঁটি ও তার, গাছপালা এবং অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement